বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১২

চট্টগ্রামে গার্মেন্টসে অগ্নিকাণ্ড

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০  

 

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টায় মইজ্জ্যারটেক সংলগ্ন এলাকায় জিএসএন ফ্যাশন নামের পোশাক কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৯টি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর বলেন, ১১তলা বিশিষ্ট ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। আমরা নিয়ন্ত্রণে কাজ করছি। রাত ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে প্রথমদিকে আগুনের যে তীব্রতা ছিল তা কমে এসেছে।

আগুনের লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর।

এই বিভাগের আরো খবর