শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৯

গুলশানে ১৬৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২  

রাজধানীর গুলশান থানাধীন এলাকা থেকে ১৬৮ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


তিনি বলেন, বুধবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান চালায় র‍্যাব-৩ এর একটি দল। অভিযানে সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের মূলহোতা মো. নয়ন হাসানকে (৪৪) গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১৬৮ বোতল বিদেশি মদ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

jagonews24

এই র‍্যাব কর্মকর্তা বলেন, গ্রেফতার নয়ন দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং রাজধানীর মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) রয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এই বিভাগের আরো খবর