শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৫

গাজীপুর টঙ্গীতে আ.লীগ নেতার বাড়িতে গুলি চালিয়ে ভাংচুর

মোঃ রায়হান মিয়া মৃধা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০  

গাজীপুরের টঙ্গী ৫৬নং ওয়ার্ড মধুমিতা এলাকায় টংগী  পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী এম,এস নাসির উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

শনিবার সকালে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আজ বিকালে এক প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।

এ ব‍্যাপারে টঙ্গী পূর্ব থানার (ওসি) আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনি ব‍্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর