শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৪

গাজীপুর কোনাবাড়ীর ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

হুমায়ুন কবির বাপ্পি

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

গাজীপুর এর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় রতন মিয়ার একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর