শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৮

গাজীপুরে ডাকাতি মামলার প্রধান আসামী গ্রেফতার!

রায়হান মৃধা রবিন:

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০  

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রশিদুল হাসান এর বাসায় ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত ২৩ই জুন রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ রশীদুল হাসান এর বাসায় দুধ্বর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির পরের দিন (২৪শে জুন) সদর থানায় ডাকাতি মামলা করেন অধ্যাপক মোঃ রশীদুল হাসান।

এ পর্যন্ত ০৬ জন আসামি গ্রেফতার হলেও প্রধান আসামি সুলতানকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিলনা। গ্রেফতারকৃত আসামিদের জবানিতেও উঠে আসে সুলতানের নাম। পেশাদার এই ডাকাত ঘন ঘন অবস্থান পরিবর্তন করায় ঠিকানা নোটিস করতে বেগ পেতে হচ্ছিল পুলিশকে। পেশাদার এই ডাকাতকে গ্রেফতারে (জিএমপি) পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) নির্দেশনা প্রদান করেন।

অবশেষে গত (২৩ জুলাই) সদর জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে গাজীপুর চৌরাস্তার দিঘিরচালা থেকে সদর থানার ডাকাতি মামলার প্রধান আসামি পেশাদার ডাকাত সুলতান কে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাতি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর