বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৮

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ

গাজিপুর প্রতিনিধি :

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

গাজীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে। এতে করে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, সকাল ১১টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশন ত্যাগ করে আউটার সিগন্যাল এলাকা অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছে। উভয়দিকে বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে আছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এই বিভাগের আরো খবর