বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৪

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে কলোনীর ৬ বসতঘর পুড়ে ছাই

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

গাজীপুরের কালিয়াকৈরের টান সুত্রাপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, অগ্নিকান্ডে একটি কলোনীর অন্তত ৮ বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পবতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার টানসুত্রাপুর এলাকার আলাল উদ্দিনের কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবী করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে ওই বাড়ি এক ভাড়াটিয়া সিলিন্ডার গ্যাসে রান্না করছিল। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন ছড়ি পড়ে। এক পর্যায়ে ওই কলোনীর ৬টি বসত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পাশের জিএমএস কারখানার নিজস্ব ফায়ার কর্মীরা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কলোনীতে বসবাসকারী বেশির ভাগ লোক বিভিন্ন কারখানায় ডিউটিরত থাকায় আবদ্ধ ঘরগুলোতে থাকা ফ্রিজ, টিভি, নগদ টাকা, তৈয়জসপত্রসহ সমস্ত মালামল আগুনে পুড়ে গেছ ।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম জানান, সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও জিএমএস কারখানার ফায়ার কর্মীরা দেড় ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এই বিভাগের আরো খবর