বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬০

গাজীপুরে কলেজ পড়ুয়া ছাত্রীকে জঙ্গলে নিয়ে গণধর্ষণ

রায়হান মিয়া মৃধা 

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০  

গাজীপুরে এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি'র সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিকটিম ও তার পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার  আগে এইচএসসি পড়ুয়া ভিকটিমকে তার বন্ধু নাঈম জয়দেবপুরের বাসা থেকে ফোন করে বের করে। বাসা থেকে বের হওয়ার পরই তাকে একটি অটোরিকশায় তোলে প্রায় তিন কিলোমিটার দূরের চত্বর বাজারের কাছে নিয়ে যায়।সেখানে জঙ্গলে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে। ধর্ষণে বাঁধা দিলে এ সময়  তাকে শারীরিকভাবেও জখম করা হয়। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের কাছে তুলে দেয়। রাত এগারোটার দিকে তাকে নেয়া হয় শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে।

জিএমপি'র ডিসি (ডিবি) মো. জাকির হাসান জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা  হয়েছে। মামলার অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।তিনি আশা করছেন দ্রুততম সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার হবে।

এই বিভাগের আরো খবর