খুলনা পাসপোর্ট অফিসে তুঘলকি কাণ্ড : বিঘ্নিত হচ্ছে জনস্বার্থ
বি এম রাকিব হাসান, খুলনা:
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০
খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের ভেতরে চলছে তুঘলকি কাণ্ড। পাসপোর্ট অফিসের ভেতরে আবেদনকারীদের হয়রানী বা কোন অনিয়মের খবর যাতে মিডিয়ায় প্রকাশিত হতে না পারে সে জন্য নানা পদক্ষেপ নিয়েছেন পরিচালক তৌফিকুল ইসলাম খান।
সম্প্রতি তিনি পাসপোর্ট অফিসের ভেতরে জনসাধারণ ও মিডিয়াকর্মী প্রবেশে নতুন নিয়ম চালু করেছেন। এতে কোন আবেদনকারী আগের মত পাসপোর্ট অফিসের ভেতরে গিয়ে তথ্য সেবা নিতে পারছেন না। এছাড়া সরেজমিনে অফিসের ভেতরে দুর্নীতির চিত্র যেন সাংবাদিকরা প্রকাশ করতে না পারে সে জন্য তিনি মিডিয়াকর্মীদের পাসপোর্ট অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। পরিচালকের দাবি, করোনার কারণে তিনি এমনটা করেছেন।
এদিকে, গ্রাহকরা পাসপোর্টের নানান সমস্যা নিয়ে প্রধান গেট থেকেই সমাধান না পেয়ে ফিরে যাচ্ছেন। মিডিয়া কর্মীরা পাসপোর্ট অফিসের ভেতরে প্রবেশ করতে চাইলে পরিচালকের অনুমতি লাগবে বলে প্রধান গেট থেকে জানানো হচ্ছে। এমনকি পরিচালকের সাথে সাক্ষাৎ করতে চাইলেও তিনি নানান অজুহাত দেখিয়ে ফোনেই কাজ সেরে নেয়ার পরামর্শ দিচ্ছেন।
সম্প্রতি খুলনার পরিচালক তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় দেশব্যাপী ব্যাপক সমালোচিত হচ্ছেন। খুলনায় বদলি হওয়ার আগে তিনি প্রধান কার্যালয়ে উপ-পরিচালক (অর্থ) হিসেবে কর্মরত ছিলেন। তৎকালীন সময়ে দেশের ২৯টি অফিস থেকে মাসোয়ারা নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যা গোয়েন্দা সংস্থা তদন্ত করছে।
এছাড়া তিনি খুলনায় যোগদানের পর গত বছরের ২ ডিসেম্বর পাসপোর্ট অফিসের ভিতরে অভিযান করে দুদক। এসময় আনসার সদস্য ফরমান সরদার ও রবিউল ইসলাম, উচ্চমান সহকারী হোসনে আরা খাতুন এবং নৈশপ্রহরী আজহারুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে দুদক। এ ছাড়া বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে অসহযোগিতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ করেন দুদকের অভিযান পরিচালনা দলের সদস্যরা।
নগরীর নূরনগরস্থ পাসপোর্ট অফিসের গিয়ে দেখা যায়, প্রধান গেটে সোহাগ নামে একজন আনসার ডিউটি করছেন। তিনি গ্রাহকদের কাছ থেকে ভিতরে যাওয়ার কারণ জেনে ভিতরের কর্মকর্তাদের সাথে ফোনে আলোচনা করার পরই তাদের ঢুকতে দিচ্ছেন। এখানে কোন সাংকেতিক বিষয় আছে কি না সেটা স্পষ্ট নয়।
এদিকে, পুলিশের পোশাকধারীরা কোন ধরণের যোগাযোগ না করেই পাসপোর্টের ফাইল নিয়েই ভেতরে যাচ্ছেন। খুলনায় পাসপোর্ট কার্যক্রমের সাথে কতিপয় পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা বহু বছর থেকেই চলে আসছে। কোন গ্রাহক পাসপোর্টের আবেদনের বিষয় জানতে বা তথ্য সেবা নিতেও ভেতরে যেতে পারছেন না। এমনকি মিডিয়া কর্মীর পরিচয় দিলেই তো আরও বিপদ। সরাসরি পরিচালক তৌফিকুল ইসলাম যদি অনুমতি দেয় তবেই তার ভেতরে যাওয়ার সুযোগ মিলবে, অন্যথায় নয়।
পাসপোর্টে গ্রাহক হয়রানি এবং দালালের খপ্পরে পড়ে বেশি টাকা দিয়ে পাসপোর্ট করার বিষয় নতুন নয়। প্রশাসনের চাপে পড়ে রাঘব বোয়ালরা প্রতিনিয়ত তাদের পদ্ধতি পরিবর্তন করে। কিছু দালাল চক্র কাজ করে পাসপোর্টের অফিসের বাইরে। যারা বিভিন্নভাবে গ্রাহকদের নিকট থেকে নানা কারণ দেখিয়ে টাকা নেয়। আর কিছু দালাল চক্র কাজ করে পাসপোর্টের অফিসের ভিতরে। তবে পুলিশ ও দুদকের অভিযানে পাসপোর্ট অফিসের ভেতরের তুলনায় বাইরের দালাল চক্রই বেশি আটক হয়।
এ বিষয়ে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক তৌফিকুল ইসলাম খান জানান, ভেতরে আসার সুযোগ নেই। কোন কিছু জানতে চাইলে ফোনে বলতে হবে। ভেতরে দালালদের অবস্থান অথবা গ্রাহকরা হয়রানি হচ্ছে কি না যেটা বোঝার উপায় কি এমন প্রশ্ন করলে তিনি বলেন, দালাল বাইরে আছে কি না দেখেন। সরকার স্বাস্থ্যবিধি মেনে সবকিছু উন্মুক্ত করে দিলেও পাসপোর্টে অফিসে প্রবেশ অধিকার বিঘ্নিত করার বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
