খুলনায় কৃষি জমিতে গড়ে উঠছে শিল্প কল কারখানা
বি এম রাকিব হাসান, খুলনা:
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রধান মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই খুলনায় কৃষি জমিতে একের পর এক গড়ে তোলা হচ্ছে শিল্প কল কারখানা। এতে করে ক্রমে কমছে কৃষি জমি। উৎপাদন কম হচ্ছে কৃষি পণ্য। খুলনায় দেখা দিচ্ছে খাদ্য সংকট। এ থেকে পরিত্রাণের উপায় খুঁজতে হবে সকলকে।
আবাদী বা ফসলী জমিতে কোন শিল্প কারখানা গড়ে তোলা যাবে না এমনই নিদের্শনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আবাদী জমি ক্রয় করে তবে সে জমিতে কেবল মাত্র কৃষিজাত পন্য উৎপাদন করতে পারবে- এমনই দিক নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ হতে। তবে সরকারী এ নিদের্শনার মাঝেই দিঘলিয়া উপজেলার দক্ষিন আড়ংঘাটা থানাধীন বাইপাস সড়কের পাশে আবাদী বা ফসলী জমি ক্রয় করে গড়ে তোলা হচ্ছে জুট টেক্্রাটাইল মিলস্ লিমিটেড (ইউনিট -৪)। যা মন্ডল জুট মিলস্ এর অঙ্গ প্রতিষ্ঠান। এ শিল্প কারখানা গড়ে তোলার ফলে দেয়ানা মৌজায় কয়েক বিঘা আবাদী জমির ক্ষতি হচ্ছে যা স্থানীয় জনজীবনের উপর প্রভাব ফেলছে। দক্ষিন আড়ংঘাটা বাসিন্দা বাইতুল নাজাত জামে মসজিদের খাদেম ও মুদি ব্যবসায়ী মুজিবুর রহমান বলেন, যে জমিতে জুট মিল গড়ে তোলা হচ্ছে সেখানে বছরে দু’বার ধান হতো। এ মিল তৈরীর ফলে ধান চাষ বন্ধ হয়ে গেল।
একই এলাকা বাসিন্দা জাকির হোসেন বলেন, কৃষি জমিতে জুট মিল গড়ে তোলা হলে এখানে আর বসবাস করার কোন উপায় থাকবে না। ধীরে ধীরে এই মিলের মালিকেরা আশপাশের সকল জমি ক্রয় করে ফেলবে, ফলে আমাদের অন্যত্র চলে যেতে হবে। আড়ংঘাটা বাইপাস বটতলার বাসিন্দা ৩২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অসিত কুমার মন্ডল বলেন, যেখানে জুট মিল গড়ে তোলা হচ্ছে সেখানে সারা বছর ধান উৎপাদন হতো। সাধারন মানুষ খেয়ে বাঁচতো। এ মিল তৈরীর ফলে সাধারন মানুষের কোন উপকার নেই বরং চরম ক্ষতির সম্মুখিন হবে। তাছাড়া এ মিল তৈরীর ফলে পাশে বসবাসকারী মানুষের চরম বসবাসের চরম অনুপযোগী হয়ে পড়বে। মিলের বর্জ্য ফেলা হবে ঐতিহ্যবাহী ক্ষুদে খালে। নস্ট হবে এ খালের পানি ও জীব বৈচিত্র্য। জুট মিলের পিছনে ক্ষুদে খালপাড়ে ক্রয় করা জমির মালিক শাহানা বেগম বলেন, প্রায় এক বছর যাবৎ মিলটি তৈরী হচ্ছে। এ মিল তৈরীর ফলে আমরা চরম ক্ষতির মুখে পড়বো। পরিবেশ ভারী হয়ে উঠবে। বাতাসে ধূলা ছড়াবে। হয়তোবা আমি আর এখানে বসবাস করতে পারবো না। মিলের মালিকেরা আস্তে আস্তে সব জায়গা কিনে নেবে। এমনই আশংকা তার। মিলের চারপাশের জমির মালিকরা কেউই খুশি নয় এ মিলটি করা নিয়ে। তারা বলছেন, ব্যক্তি মালিকানাধীন এ মিলটি গড়ে উঠলে এলাকার পরিবেশ নষ্ট হবে। এক পর্যায়ে বসবাসের অযোগ্য হয়ে পড়বে এই এলাকায়।
উল্লেখ্য, সম্প্রতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন কৃষি জমিতে আর কোন শিল্প প্রতিষ্ঠান যেন গড়ে না ওঠে। সে দিকে নজর রাখতে।
দিঘলিয়া উপজেলা আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের আয়তন ২.৬ বর্গ মাইল। লোক সংখ্যা ১৬ হাজার ৮শত ৭২ জন। অধিকাংশ কৃষি নির্ভর। অত্র ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছেন মোঃ মফিজুর রহমান জিবলু। তিনি বলেন, আমার এলাকায় কোন শিল্প কলকারখানা নেই। এলাকার বেকার যুবকদের কথা বিবেচনা করে অত্র এলাকায় ওই শিল্প প্রতিষ্ঠানটি করার অনুমতি প্রদান করা হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, দিঘলিয়া উপজেলার আয়তন ৮৬.৫২ বর্গ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারী হিসাব অনুযায়ী লোকসংখ্যা ১৫৩৯৮৭ জন। লোক সংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৪৯৮ জন। মোট জমির পরিমাণ ৮৬৫৫ হেক্টর। মোট ফসলী জমি ৯৪৬০ হেক্টর। এক ফসলী জমি ২৩৮০ হেক্টর। দু’ ফসলী জমি ৩১৯৫ হেক্টর। তিন ফসলী জমি ২৩০ হেক্টর। বাৎসরিক খাদ্য চাহিদা ২৪৯০০ মেঃ টন। কৃষি সমবায় সমিতি ৬১টি এবং কৃষি ও সেচ সমবায় সমিতি ৭টি। এ পরিসংখ্যন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন থেকে প্রাপ্ত।
সমাজ ও পরিবেশ সুরক্ষা গণ কমিশন খুলনার আহবায়ক এড. কুদরত ই খুদা বলেন, স্বয়ং প্রধান মন্ত্রীর ঘোষণা রয়েছে। কৃষি জমিকে ব্যবহার করে অপরিকল্পিতভাবে শিল্পায়ন করা যাবে না। শিল্পজোন গঠন করেই শিল্প কল কারখানা করা উচিত। আইন প্রয়োগে ব্যর্থতার কারণে কৃষি জমিতে একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এটা জরুরী ভিত্তিতে বন্ধ করা উচিত বলে এ নাগরিক নেতা মনে করেন।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
