বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮০২

কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হলেন সংরক্ষিত মহিলা এমপি টুসি

হুমায়ুন কবির বাপ্পি

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের (৩১৪) এর সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি । তিনি গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার সাবেক সংসদ অ্যাডভোকেট রহমত আলীর কন্যা। তিনি সফলতার সাথে তার নির্বাচনী কাজ করছেন। এলাকা সাধারণ মানুষের জন্য কাজ করে  ইতিমধ্যে সরকারি  বিভিন্ন শাখায় বিচরণ করে বেশ আলোচনায় এসেছেন। তিনি কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হওয়ায় তার অনুসারী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তার অনুসারিরা  এবং এলাকার মানুষ  বলেন তিনি কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হওয়ায় শ্রীপুরে কৃষকলীগ রাজনৈতিকভাবে সুসংগঠিত হবে এবং শ্রীপুরে ব্যাপক উন্নয়ন হবে । গত সোমবার আওয়ামী লীগ সহযোগী সংগঠন কৃষকলীগের ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত কমিটির সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় আওয়ামী লীগের গঠনতন্ত্রের  ধারা মোতাবেক কৃষক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে পরামর্শক্রমে কৃষক লীগের নবনির্বাচিত কমিটি পূর্ণাঙ্গ তালিকা আপনাদের অবগতির জন্য প্রেরণ করা হলো। গত বছরের ১৬ ই নভেম্বর অনুষ্ঠিত কৃষক লীগের ১০ সম্মেলনে সমীর চন্দ্র সভাপতি ও উম্মে কুলসুম স্মৃতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে করোনার কারণে এর যাচাই-বাছাই আটকে যায়। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় চূড়ান্ত কমিটি অনুমোদন দিলো আওয়ামী লীগ।

এই বিভাগের আরো খবর