রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২২

কুড়িগ্রামে ইয়াবা ও গাঁজাগাছ উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২১ মে ২০২২  

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং আড়াই কেজি ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। 
পাশাপাশি মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামে রেজাউল ইসলামের বাড়ি থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২১ মে) সকালে রেজাউল করিমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোন্তাছের বিল্ল্যাহ। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এসআই এনামুল হক ও এসআই লিটন মিয়ার নেতৃত্বে পুলিশের দল অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার এবং রেজাউল করিমকে গ্রেফতার করে।
এ প্রসঙ্গে রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. মোন্তাছের বিল্ল্যাহ জানান, এ ঘটনায় এসআই এনামুল হক বাদী হয়ে রেজাউল করিমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর