মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ২৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬  

সূর্য ও চন্দ্র গ্রহণ মানুষের কাছে সবসময়ই একটি বর্ণিল ও আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। আজ ১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ—বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ ও পর্যটন আকর্ষণ তৈরি হয়েছে।

 

বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না।

 

গ্রহণটি দৃশ্যমান হবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্কটিকা মহাদেশে। গ্রহণ শুরু হবে অ্যান্টার্কটিকার চিলির অ্যান্টার্কটিক গবেষণা ঘাঁটি ইয়েলেচো থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগরে এবং শেষ হবে মরিশাসের ভিংট-সিনক দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরে।

 

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সূর্যগ্রহণের বিভিন্ন প্রকারের মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে আকর্ষণীয়। চিলের একটি বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী হুয়ান কার্লোস বিমিন তার সাম্প্রতিক বই "ইলাসট্রেটেড অ্যাস্ট্রোনমি"-তে লিখেছেন, “সাধারণত আমরা দুই ধরনের গ্রহণের কথা জানি: চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ।”

 

গ্রহণকে ঘিরে বিশ্বজুড়ে নানা মিথ, প্রচলিত আচার ও পর্যটন আকর্ষণ গড়ে উঠেছে। অনেক দেশে গ্রহণ দেখার জন্য বিশেষ ট্যুর, ক্যাম্প ও পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে এই গ্রহণ অদৃশ্য হলেও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীরা অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এটি দেখতে পারবেন। আজকের গ্রহণের পর বছরের পরবর্তী উল্লেখযোগ্য সূর্যগ্রহণ হবে সেপ্টেম্বরে।

এই বিভাগের আরো খবর