কিছুতেই কাটছে না সয়াবিন তেলের সংকট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২২
রাজধানীর আগারগাঁও বিএনপি বাজারে শুধু মাত্র সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর) ও শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পুষ্টি) কোম্পানির বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। অন্যান্য কোম্পানির বোতলজাত সয়াবিন তেল এ বাজারে পাওয়া যাচ্ছে না। খুচরা বিক্রেতারা আশঙ্কা করছেন- আরও বাড়তি দাম পাওয়ার আশায় হয়তো এমন সংকট তৈরি হয়েছে।
শনিবার (১৪ মে) বিএনপি বাজার ঘুরে দুটি কোম্পানির ১ ও ৫ লিটার বোতলজাত তেল দেখা যায়। প্রতি লিটার ১৯৮ ও ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিএনপি বাজারের বিল্লাল স্টোরের মালিক মো. বিল্লাল হোসেন বলেন, সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। সব কোম্পানি তেল দিচ্ছে না। আমাদের এখানে শুধু তীর ও পুষ্টি কোম্পানি সয়াবিন তেল দিচ্ছে। অন্যান্য কোম্পানিগুলো দেড় মাস ধরে কোনো তেল দিচ্ছে না। এসব কোম্পানি বাজারে অরাজগতা সৃষ্টি করছে।
পর্যাপ্ত সয়াবিন তেল সরবরাহ না করা প্রসঙ্গে তিনি বলেন, কোম্পানির যারা অর্ডার কাটছে তারা বলছেন, এই দামে তাদের (কোম্পানি) পোষায় না। তারা আরও বেশি দাম চায়। কোম্পানির নাকি আরও বেশি দামে কিনা। তাই কম করে অর্ডার কাটছে।
অন্যদিকে, মহাখালী কাঁচাবাজারে তীর ও বসুন্ধরা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। তবে দোকানগুলোতে পর্যাপ্ত তেল নেই। বিক্রেতারা জানান, অন্যান্য কোম্পানির কেউ বাজারে আসছেন না। রোজার ঈদের আগে-পরে সয়াবিন তেল একেবারেই ছিল না। মহাখালী আল্লাহর দান স্টোরের মালিক কাজল মিয়া জাগো নিউজকে বলেন, সব কোম্পানির তেল পাওয়া যাচ্ছে না। আমরা চাহিদা মতো সয়াবিন তেল পাচ্ছি না।
তবে কয়েকটি বাজার ঘুরে তীর সয়াবিন তেল পাওয়া গেলেও অন্যান্য কোম্পানির খবর নেই। বাজারে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করে- সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর), বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (রূপচাঁদা), মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড (ফ্রেশ), বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল (বসুন্ধরা), শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পুষ্টি), এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড (এস আলম), প্রাইম এডিবল অয়েল লিমিটেড (প্রাইম) ও গ্লোব এডিবল অয়েল লিমিটেড (রয়্যাল শেফ)।
বিএনপি বাজারের খুচরা বাজার করতে এসেছেন রেজাউল করিম। তিনি জাগো নিউজকে বলেন, কোম্পানিগুলো আবারও সয়াবিন তেলের দাম বৃদ্ধির জন্য নাটক করছে। সরকারের উচিত এসব কোম্পানির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া।
এদিকে, গুলশান বাড্ডা লিংক রোড গুদারাঘাট কাঁচাবাজারেও সয়াবিন তেলের সংকট দেখা যায়। বিক্রির জন্য পর্যাপ্ত সয়াবিন তেল মিলছে না বলে দাবি সংশ্লিষ্টদের।
গুদারঘাট কাঁচাবাজারের মুরাদ স্টোরের মালিক মুরাদ হোসেন বলেন, ক্রেতাদের তেল দিতে পারি না। দোকানে দরকার দুই কার্টুন, কোম্পানি এক কার্টুনও দেয়নি। সয়াবিনের সংকটের কারণে আমরা ক্রেতাদের হারিয়ে ফেলছি। সয়াবিন তেল ছাড়া বেচাকেনা হয় না। কোনো কোম্পানি পর্যাপ্ত তেল দেয় না। তীরে তেল দিচ্ছে স্বল্প পরিমাণে। কিন্তু অন্যান্য কোম্পানি মার্কেটে আসেনি।
তবে কোম্পানির সংশ্লিষ্টরা জানান, তেল সরবরাহ শুরু হয়েছে। দ্রুত সময়ে বাজার স্বাভাবিক হবে। অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় বাড়তি সয়াবিন তেল কিনছে বলে অভিযোগ করেছেন তারা।
সয়াবিন তেলের সংকটের বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামানে ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
