কালের যাত্রা’ আসছে বিটিভিতে
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯
কারও কি মনে আছে বাংলাদেশ টেলিভিশনের মনকাড়া ধারাবাহিক নাটকগুলোর কথা? এখানে নোঙড়, ভাঙনের শব্দ শুনি, সংশপ্তক—এসব নাটকের কথা? একসময় কাজ ফেলে এসব নাটক দেখার জন্য টিভি পর্দার সামনে বসে থাকত মানুষ। কেবল টিভির যুগে বিটিভির সে স্বর্ণসময় আর নেই। নাটক প্রচারিত হয় সংবাদ চ্যানেল বাদে প্রায় সব চ্যানেলে। ফলে দর্শকও গেছে ভাগ হয়ে। বিটিভির নাটকের মান নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে আবার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার মতো একটি কাজ হচ্ছে বিটিভিতে। আকরাম খানের নির্দেশনায় বিটিভিতে আসছে কালের যাত্রা নামে একটি ধারাবাহিক।
থিয়েটার তখন ছিল আন্দোলন। যেন জীবন উৎসর্গ করে মঞ্চের জন্য কাজ করতেন কর্মীরা। মঞ্চের জন্য আত্মনিবেদনের পাশাপাশি তাঁদের সঙ্গী ছিল টেলিভিশনে কাজের হাতছানি, কর্তৃত্বের দ্বন্দ্ব, সহশিল্পীর সঙ্গে প্রেমে জড়ানোসহ নানা কিছু। মফস্বলের একটি নাটকের দলের সেসব গল্প নিয়ে নির্মিত হচ্ছে টেলিভিশন ধারাবাহিক কালের যাত্রা।
বছর পাঁচেক আগে একটি উপন্যাস লিখেছিলেন নাট্যজন মামুনুর রশীদ। ‘কালের যাত্রা’ নামের সেই উপন্যাস থেকে সবুজ ওয়াহিদ তৈরি করেছেন ‘কালের যাত্রা’ নাটকের চিত্রনাট্য। পর্দা উপযোগী সেই কাহিনি দেখানো হয়েছে ঔপন্যাসিক ও অভিনেতা মামুনুর রশীদকে। তিনি তা পছন্দ করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘চিত্রনাট্যের পর বড় করে সেট করা হলো, কিছু দৃশ্য রান ডাউন করে আমাকে দেখানো হলো। আমার ভালো লেগেছে। এই নাটক মানুষের ভালো লাগতে পারে।’ ঢাকার মঞ্চের আড়ালের অনেক ঘটনা এই নাটকে দেখা যাবে কি না জানতে চাইলে মামুনুর রশীদ বলেন, ‘এটা সম্পূর্ণ মফস্বলের একটি গল্প। তবে আমি যেহেতু দীর্ঘদিন ঢাকার নাট্যাঙ্গনে কাজ করেছি, কিছু ঘটনা আসতেই পারে।’
ধারাবাহিকটির পরিচালক আকরাম খান বলেন, ‘নাটকের দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের ভেতরে সেট নির্মাণ করে চলছে শুটিং। তিনি বলেন, ‘দেশে এখন সিরিয়াল মানেই হিন্দি ধারাবাহিকগুলো নকলের চেষ্টা। রাজনৈতিক দায়বদ্ধতা বা মানুষের ভালোবাসা থেকে যে সাংস্কৃতিক আন্দোলন, নানা কারণে সেটা নষ্ট হয়ে গেছে। আমাদের গল্পটা এমন একটা থিয়েটার দলকে নিয়ে, যারা এখনো তেভাগার কাহিনি নিয়ে নাটক করে, এখনো তাদের একটা রাজনৈতিক আদর্শ আছে, যারা প্রান্তিক মানুষের পক্ষে অবস্থান নেয়। তাদের নিজেদের মধ্যে অন্তঃকলহ আছে, ইগো আছে, কাকে বেশি সুযোগ দেওয়া হলো, কাকে বঞ্চিত করা হলো—এসবের দ্বন্দ্ব আছে। এসব নিয়েই নাটকের গল্প।’
নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আরণ্যক নাট্যদলের শক্তিশালী অভিনেতা। নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে তিনি বলেন, বিটিভিতে তৈরি করা সেটে কাজ করার অনেক আরাম আছে। এ রকম গল্প নিয়ে এখন কেউ কাজ করে না। এখনকার টিভি নাটকগুলো নির্দিষ্ট কিছু গল্পের মধ্যেই ঘোরাঘুরি করে। সেই দিক থেকে এই নাটক একেবারে ব্যতিক্রম। পুরোনো দিনের গল্প হলেও নির্মাণে নতুনত্ব আছে। মঞ্চের কাহিনি নিয়ে খুব বেশি টিভি নাটক হয়নি। যারা অভিনয়ে আসতে চায়, তাদের জন্য এটা একটা শিক্ষণীয় নাটকও হতে পারে।
বিটিভির কন্ট্রোলার প্রোগ্রাম ম্যানেজার আবু তৌহিদ জানান, এই প্রান্তিকেই নাটকটি প্রচারের সম্ভাবনা রয়েছে। শুরুতে ১৩ পর্ব জমা দেওয়া হয়েছে। সর্বমোট ৫২ পর্ব নির্মিত হবে, পরে পর্বের সংখ্যা বাড়তে পারে। তিনি বলেন, এই ধারাবাহিক দর্শকেরা পছন্দ করতে পারেন। চঞ্চল চৌধুরী আছেন, পরিচালক কাজটার প্রতি যথেষ্ট যত্নশীল। তবে মানুষ কখন যে কোনটা পছন্দ করে আর ভাইরাল করে, সেটা অনুমান করা কঠিন।
নাটকটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, তানভীন সুইটি, আরমান পারভেজ মুরাদ, সাদিকা স্বর্ণা, সাজ্জাদ সাজু, দোয়েল ম্যাশ, অবাক রায়হান রিয়াদ, শিরিন আলম প্রমুখ।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
