কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার নামে অবহেলা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০২৩
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার নামে অবহেলা, চিকিৎসকের নামে অভিযোগ, তদন্ত কমিটি গঠন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলা করায় কাজী মোঃ রাকিবুল হাসান নামে এক চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, কাজী মোহাম্মদ ওমর ফারুক নামে এক গণমাধ্যম কর্মী সড়ক দূর্ঘটনায় মারাত্নক আহত হয়ে গত ২৯/০৪/২৩ ইং তারিখে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। হাসপাতালের আবাসিক ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী সরকারী হাসপাতাল থেকে ৩০/০৪/২৩ তারিখে দুটি এক্স-রে করান। অভিযোগে জানা যায়, আনুমানিক দুপুর ১২ টার দিকে হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ডাঃ কাজী মোঃ রাকিবুল হাসান রোগীকে দেখতে যান। ডাক্তার রোগীর সমস্যার কথা জানতে চাইলে রোগী জানান, তার বুকে, হাতে, পিঠেসহ সমস্ত শরিরে ব্যাথা আছে। অন্যের সাহায্য ছাড়া উঠবস করাও অসম্ভব। ডান হাত একেবারের নড়াচড়া করতে পারেনা বলেও ডাঃ কে জানান। তখন তিনি সরকারী হাসপাতাল হতে করা এক্স-রে ফ্লিম দেখে বলেন তেমন কোন সমস্যা নেই, কোথাও ভাঙ্গে নাই, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তিনি কোন ব্যবস্থাপত্র না দিয়ে বা না দেখে চলে যান। গত ০১/০৫/২৩ ইং সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার রোগীকে রিলিজ দেন এবং বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু শরিরের ব্যাথা না কমায় গত ০৪/০৫/২৩ তারিখ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টায় ডাঃ কাজী মোঃ রাকিবুল হাসানকে মোবাইলে ফোন করেন এবং তার পরিচয় দেয়। তখন তিনি রোগীর সাথে রুঢ় আচরন করেন এবং বলেন আমার মোবাইল নাম্বার কোথায় পেলেন। শারিরিক অবস্থার আরোও অবনতি হওয়ায় গত ০৭/০৫/২৩ ইং তারিখে পূনরায় সরকারী হাসপাতালে ডাঃ কাজী মোঃ রাকিবুল হাসানের নিকট যায় এবং রোগীর সমস্যার ব্যাপারে জানায়। তখন ডাঃ কাজী মোঃ রাকিবুল হাসান তেমন কিছু জানতে না চেয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। এমতাবস্থায় রোগী দিকবেদিক না দেখে অসহায় হয়ে পরে। পরবর্তিতে গত ১২/০৫/২৩ ইং তারিখ শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার দেখায়। তিনি তার শারিরিক সমস্যার কথা শুনেন ও সেই সরকারী হাসপাতাল থেকে করা ৩০/০৪/২৩ ইং তারিখের এক্স-রে ফ্লিম দেখে বলেন বুকের ডান পাজরের ৪ নাম্বার হাড়টি ভাঙ্গা। তাই ব্যাথা কমতেছে না বলে বিশেষজ্ঞ ডাক্তার জানান। ভুক্তভোগী ওমর ফারুক প্রতিবেদককে বলেন, এতে বুঝা যায় ডাঃ রাকিবুল হাসান কর্তব্য কাজে অবহেলা করেছে এবং একজন রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। চিকিৎসার প্রথম দিকে রোগী সুচিকিৎসা পেলে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারতাম। তিনি আরও অভিযোগ করে বলেন নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি হাসপাতালের এক ডাক্তার জানান রোগী যে গণমাধ্যমকর্মী তা ডাঃ রাকিব জানত না। এ ব্যাপারে জানতে চাইলে ডাঃ রাকিবুল হাসান জানান, আমার মনে হয়েছে কোন ফ্রেকচার নেই। তাছাড়া অভিযোগের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে কোন কিছু জানায় নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর-ই- এলাহী প্রতিবেদককে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে পেলেই তদন্ত কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামানের সাথে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি। সড়ক দূর্ঘটনায় আহত কাজী মোহাম্মদ ওমর ফারুক দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা ও বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস) এর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক। দূর্ঘটনায় আহত ওমর ফারুক উক্ত ঘটনার সুষ্ঠ তদন্ত ও ডাঃ কাজী রাকিবুুল হাসানের বিরুদ্ধে দৃষ্ট্রান্তমূলক শাস্তি দাবী করেন।
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৫৯ বাংলাদেশিসহ ১৮৪ বন্দিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
- মঙ্গলবার শপথ অনুষ্ঠানে থাকছেন যারা
- প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়?
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
