বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬৪

কালিয়াকৈরে জুতার কারখানার আগুনে প্রাণ গেল নারীর

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তার নাম গোলাপী (৩৩)।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার উলুসাড়া এলাকায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামক কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত গোলাপী কুড়িগ্রাম জেলার চিলমারী থানার সর্দারপাড়া এলাকার গোলজার হোসেনের মেয়ে। তিনি স্বামী আইনুল হকের সঙ্গে চন্দ্রা এলাকায় আওলাদের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন।

ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উপজেলা উলুসাড়া এলাকায় জুতা তৈরির কারখানায় শনিবার রাতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় এক শ্রমিক নিখোঁজ হয়।

সকালে তার দগ্ধ মরদেহ পাওয়া যায়।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, কালিয়াকৈর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই বিভাগের আরো খবর