কামরাঙ্গীরচরে হবে বিশ্বমানের বাণিজ্যিক অঞ্চল : তাপস
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস নগর ভবনে তার কার্যালয়ে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমরা কামরাঙ্গীরচরে একটি কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চল (সিবিডি) তৈরি করব। এলাকাটি একটি সম্পূর্ণ ব্যবসায়িক শহরে রূপান্তরিত হবে। এখানে একটি ৫০ তলা বিশিষ্ট আকাশচুম্বী ব্যবসায়িক ভবন, বিশ্বমানের সম্মেলন কেন্দ্র এবং একটি হোটেল তৈরি করা হবে।’
‘ঢাকার নতুন কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চলের সম্ভাবনা : কামরাঙ্গীরচর’ শীর্ষক একটি খসড়া পরিকল্পনা সম্প্রতি ডিএসসিসিতে উপস্থাপন করা হয়েছে। খসড়া পরিকল্পনা প্রণয়নে পরিকল্পনাকারীরা ঢাকার অর্থনৈতিক ওভারভিউকে বিবেচনায় নিয়েছেন।
অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী (২০১১ সালের জনসংখ্যার রিপোর্ট অনুযায়ী) ঢাকা মেট্রোপলিটন এলাকার মোট জনসংখ্যা ছিল ১৪ দশমিক ১৭ মিলিয়ন যা মোট শহুরে জনসংখ্যার ৩৩ দশমিক ৭৮ শতাংশ। ঢাকা শহরের মোট জনসংখ্যার মাত্র ৮ দশমিক ৭ শতাংশ এবং জিডিপিতে এর অবদান প্রায় ৩৫ শতাংশ (৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা)।
ব্যারিস্টার তাপস বলেন, “পরিকল্পনা বাস্তবায়নের জন্য আদি বুড়িগঙ্গা চ্যানেল অবৈধ দখলমুক্ত করে তা পুনরুদ্ধার করতে হবে।”
তিনি বলেন, “আমরা নদী তীর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করবো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী বুড়িগঙ্গা পুনঃখনন করে এর প্রাচীন রূপ পুনরুজ্জীবিত করবো। অবৈধ দখলদাররা যত শক্তিশালীই হোক না কেন তাদের অবশ্যই উচ্ছেদ করা হবে।”
মেয়র বলেন, “আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুজ্জীবিত হলে কেরানীগঞ্জের দুই পাশ দিয়ে পানি প্রবাহিত হবে এবং এইভাবে এলাকায় একটি নান্দনিক পরিবেশ তৈরি হবে।”
ব্যারিস্টার তাপস বলেন, “একবার সিবিডি বাস্তবায়িত হলে এটি ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যবিত্তের দেশে পরিণত করে এবং ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর কল্পনায় একটি উন্নত দেশে পরিণত করে ‘ভিশন ২০৪১’ অর্জনে সহায়তা করবে।”
কামরাঙ্গীরচর হবে রাজধানীর পরবর্তী বাণিজ্যিক কেন্দ্র এবং এটি হবে নান্দনিক ও আধুনিক স্থাপত্যের উদাহরণ। স্মার্ট প্রবৃদ্ধির প্রতীক হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে জীবনযাপন করবে।
খসড়া পরিকল্পনা অনুযায়ী বিজনেস হাব তৈরি করা হবে এমন প্রত্যাশিত উপাদানগুলি হল- একটি সুউচ্চ কনভেনশন সেন্টার, কনডমিনিয়াম, হাই-ইন্ড অফিস বিল্ডিং, অডিটোরিয়াম, সেমিনার হেরিটেজ মিউজিয়াম, রুফটপ ক্যাফে বা রেস্তোরাঁ, আর্ট গ্যালারি, সবুজ ওয়াকওয়ে, সাইকেল লেন এবং স্ট্যান্ড, ওয়াটার ট্যাক্সি জেটি, ওয়াটার গার্ডেন, পুরান ঢাকার জাদুঘর, ড্রামা থিয়েটার এবং অ্যাম্ফিথিয়েটার।
প্রস্তাাবিত পরিকল্পনায় ভৌগোলিক অবস্থান, পরিবেশগত দিক, নদী অববাহিকায় ঘেরা কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন প্রাকৃতিক সম্পদের সুবিধা এবং বিদ্যমান আর্থিক কেন্দ্রগুলির খুব কাছাকাছি থাকাকে এর শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
একইভাবে, খসড়া পরিকল্পনায় কামরাঙ্গীরচরকে সিবিডি নির্মাণের উপযোগি হিসেবে বিবেচনা করা হয়েছে কারণ এলাকাটি তুলনামূলকভাবে নিম্ন বৃদ্ধির কাঠামো এবং গণট্রানজিট স্টেশনগুলির সঙ্গে সম্ভাব্য সংযোগ রয়েছে।
খসড়া পরিকল্পনায় নদীর পাড়ের অবৈধ দখল, কামরাঙ্গীরচর এলাকার জমির গড় উচ্চতা (৫ দশমিক ৫ মিটার) যা সর্বোচ্চ বন্যা প্রবাহের স্তরের নিচে এবং নিম্ন ভূগর্ভস্থ পানি শোষণকে সিবিডির দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয়েছে।
খসড়া পরিকল্পনা অনুসারে, জমির দুর্বল ভার বহন ক্ষমতার জন্য সুউচ্চ ভবন নির্মাণ ব্যয়বহুল হবে। বিদ্যমান সরু সড়কের আধিক্য সিবিডির হেভি ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য বাঁধা। প্রশস্ত রাস্তা সমূহের পাশে বিদ্যমান উচু স্থাপনা, রাস্তা প্রশস্তকরণে জটিলতা তৈরি করবে। সিবিডিকে কেন্দ্র করে বুড়িগঙ্গার অপর পাশে (কেরানীগঞ্জে) অপরিকল্পিত নগরায়ন হতে পারে। কেরানীগঞ্জের অপরিকল্পিত নগরায়ন সিবিডির জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
