কমলাপুর স্টেশন ফাঁকা, গাদাগাদি কমিউটার ট্রেনে
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২১
কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। তাই যে যেভাবে পারছে ঢাকা ছাড়ছে। যাত্রী পদচারণায় মুখর বাস ও লঞ্চ টার্মিনালগুলো। তবে ভিন্ন চিত্র ছিল কমলাপুর রেলস্টেশনে।
অন্যান্য বছর ঈদের আগের ঠিক এই সময়ে যাত্রীদের ভিড় ও হুড়োহুড়ি থাকে স্টেশনের প্রতিটি প্ল্যাটফরমে। তবে করোনা পরিস্থিতির কারণে বাড়ি ফেরার আগের চিরচেনা সেই চিত্র এখন আর নেই কমলাপুরে।
রোববার (১৮ জুলাই) সকাল ৯টায় কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাট ফরমগুলো ছিল অনেকটাই ফাঁকা। এই সময়ে যে পরিমাণ যাত্রী থাকার কথা তার অর্ধেকও যেন নেই স্টেশনে।
সিলেটগামী জয়েন্তিকা এক্সপ্রেসের যাত্রী হেলালউদ্দিন বলেন, পরিবার নিয়ে যাচ্ছি শ্রীমঙ্গল। তবে যাত্রী কম থাকায় স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌছতে পারব।কয়েকদিন আগেই অনলাইনে টিকিট কেটেছিলাম।
ভৈরবগামী এক যাত্রী জানান, আগের মতো হুড়োহুড়ি না থাকায় পরিবেশ খুবই ভালো লাগছে।
কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, করোনাভাইরাসের কারণে অর্ধেক আসন খালি রেখে ট্রেন চলাচলের অনুমতি দেয়ায় যাত্রী সংখ্যা অনেকটাই কম। তাছাড়া অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় বিনা টিকেটে কিংবা স্ট্যান্ডিং টিকেটে স্টেশনে প্রবেশ করতে না পারায় স্টেশন অনেকটা ফাঁকা।
প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে বলেও জানান স্টেশন ম্যানেজার।
তবে কমিউটার ট্রেনগুলোতে মানা হচ্ছে না কোন ধরনের স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে যাতায়াত করছে যাত্রীরা। সকাল ৯টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে কমলাপুর স্টেশনে এসে পৌছায় তিতাস কমিউটার ট্রেন। এতে সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাতায়াত করতে দেখা যায় যাত্রীদের। অফিসগামী যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে ট্রেনটিতে।
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসা তিতাস কমিউটারের যাত্রী খালেদ মোছান্নাহ জানান, যে যেভাবে পারছে গাদাগাদি করে ট্রেনে উঠেছে। অনেকের মুখে ছিল না মাস্ক। দুই সিটে একজন বসার কথা থাকলেও দুই সিটে বসেছে ৩ জন। তাছাড়া আবার গায়ের উপর এসেও দাঁড়িয়ে ছিল যাত্রীরা। এই ট্রেনের অন্য যাত্রী সাজিদুর রহমান বলেন, নির্দিষ্ট আসনের চেয়ে কয়েকগুণ বেশী যাত্রী উঠে তিতাস ট্রেনে। দাঁড়িয়ে ঝুলে এসেছেন অনেকে।
করোনা ঝুঁকির কারণে শতভাগ টিকিট দেয়া হচ্ছে অনলাইনে। কাউন্টার থেকে বিক্রি হচ্ছে না কোনো টিকিট। অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগও ছিল অনেক যাত্রীর। অন্যান্য গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হলেও ট্রেনে রাখা হচ্ছে আগের ভাড়াই। তাই কমিউটার ট্রেনের কাউন্টারগুলোতে ছিল যাত্রীদের দীর্ঘলাইন। সেখানেও কাউকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে দেখা যায়নি।
রোববার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, প্ল্যাটফরমে যাত্রী প্রবেশে ছিল অনেক কড়াকড়ি। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক ব্যবহার করে স্টেশনে প্রবেশের অনুরোধ জানানো হচ্ছে যাত্রীদের।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
