এবারের নির্বাচনে মানুষ শেখ হাসিনার সঙ্গে ছিলেন-সমাজকল্যাণ মন্ত্র
চাঁদপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪
সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: দীপু মনি এম পি বলেছেন, এবারের নির্বাচনে মানুষ শেখ হাসিনার সঙ্গে ছিলেন। এই নির্বাচনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, দেশী বিদেশি ষড়যন্ত্র যেন কোনভাবেই সফল না হয়, আমাদের গণতন্ত্র উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, যেন তৃতীয় কোন শক্তির উত্থান না ঘটে, যেন এই দেশে গণতন্ত্র বিপর্যস্ত না হয়।
মন্ত্রী আজ চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদ মাঠে এক রাজনৈতিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সভায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বিরোধী রাজনৈতিক দল নিয়ে বক্তব্য প্রদানকালে বলেন, তাদেরকে যদি নিশ্চয়তা দেয়া হয় যে তারা নির্বাচনে জয়ী হবেন, সরকার গঠন করবেন তা হলে তারা নির্বাচন করবে। তাহলে তাদের নির্বাচনের মানে কি? খেলার মাঠে নামার আগে যদি প্রতিযোগীদের বলে দেয়া হয় যে তুমি খেলায় জিতবা, পুরস্কারটা তুমি পাবা তাহলে এ খেলা দেয়ার মানে, এইটাই পাতানো খেলা।
কিন্তু নির্বাচন হচ্ছে, নির্বাচনী মাঠে যাবে মানুষের কাছে যাবে, মানুষের মতামত নিবে মানুষ তোমাকে যে রায় দেবে সে রায় তোমাকে মেনে নিতে হবে।
মন্ত্রী বলেন, তখন যারা দুর্নীতি করেছে, দুঃশাসন চাপিয়ে দিয়েছে, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, যারা শ্রমিক কাজ চাইলে তার উপর নির্যাতন করেছে, সমস্ত কলকারখানা বন্ধ করে দিয়েছে, যারা কৃষক সার চাইলে তাকে পাখির মত গুলি করে হত্যা করেছে, মানুষ পানি চাইলে তাদেরকে হত্যা করেছে, বিদ্যুৎ চাইলে হত্যা করেছে, এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারে নাই, শেখ হাসিনার রেখে যাওয়া স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদনের দেশকে আবার খাদ্য ঘাটতির দেশ বানিয়েছে। সেই রকম একটা দুর্নীতিবাজ দু:শাসন, যারা ২০০১ এর নির্বাচনের পর থেকে সারা দেশটাকে একটা সন্ত্রাসীদের, জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত করেছিল, যারা বাংলাদেশটাকে একটা হত্যা, ধর্ষণ, মৃত্যু, নির্যাতনের ভয়াল জনপদে পরিণত করেছিল। যে অপশক্তি এই তাদের দুর্নীতি দুশাসন দুষ্কর্ম্মের কারনে ২০০৮ সালের সারা বিশ্বব্যাপী এবং সারা দেশের মানুষ সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে যেটা গ্রহণ করেছিল, সেই নির্বাচনে যারা মাত্র ২৯ টি পরে আরও ১ টি সহ ৩০ টি আসন পেয়েছিল। ২০ দলীয় জোট করে ৩০ টি আসন যারা পেয়েছিল। তারা এর পরে কি করেছে? সরকারে থেকেও দুষ্কর্ম্ম করেছে, বিরোধী দলেও ভালো কিছু করার চেষ্টা করেনি, ২০১৪ সালে বাসে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে, শ'য়ে শ'য়ে মানুষে হত্যা করেছে, দেশটাকে আবার সন্ত্রাসী, জঙ্গিবাদী রাষ্ট্র করার অপচেষ্টা করেছে। তারা ৫০০ স্কুল পুড়িয়ে দিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছে, ৫০০ এর বেশি মানুষ, পুলিশ, বিজিবি সদস্য হত্যা করেছে। বিরোধী দলে থাকা অবস্থায় তাদের যে দুস্কর্ম, তাদেরকে কি কোন মানুষ ভোট দেবে? কোন সুস্থ স্বাভাবিক মানুষ তাদেরকে ভোট দেয়ার কথা না। একমাত্র যারা অন্ধ ভক্ত কোন কারনে বা অন্ধ তাদের অনুসরণকারী তারা দিতে পারে। সাধারণ মানুষ তাদেরকে ভোট দেবেনা। ২০০৮ সালের নির্বাচনে তারা এরকম হারা হেরেছে , তারপর ২০১৪ সালে দুষ্কর্মের কারনে নির্বাচন করেনি। নির্বাচন প্রতিহত করার নামে মানুষ উপরে অত্যাচার নির্যাতন করেছে। ২০১৮ সালে আবার মনোনয়ন বাণিজ্য করে, ঢাকা থেকে একটা মনোনয়ন দেয়, লন্ডন থেকে আরেকটা মনোনয়ন দেয়, এসব নানান কিছু করে, তারা সেই নির্বাচনেও একেক এলাকায় ৫/৬ জন করে
মনোনয়ন দিয়ে রেখেছিল। কাজেই সেই নির্বাচনেও তারা একটা ভরাডুবির মধ্যে পড়েছে। এখন ২০২৩ সালের নির্বাচনে, যখন বুঝেছে একেবারে ভয়াবহ বিপর্যয় তাদের সামনে, তখন তারা নির্বাচন বর্জন করেছে। নির্বাচন বর্জন করা ছাড়া তাদের কোন উপায় নেই, কারন তাদেরকে কেউ ভোট দেবেনা।
কিছু লোকের কাছে আমাদের শুনতে হয়, এই সন্ত্রাসী জঙ্গিবাদীরা এরা অংশ না নিলে নাকি গণতন্ত্র হয় না। সন্ত্রাস, জঙ্গিবাদ তো গণতান্ত্রের অংশ না। মানুষের অধিকারের মধ্যে তো কোন সন্ত্রাস জঙ্গিবাদ নাই। যারা মানুষকে ভাত দিতে পারে নাই, ভোটের অধিকার দিতে পারে নাই, বরং ভাতের অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনা গত ৪৩ বছর বাঙালির ভাত ও ভোটের অধিকারের জন্য একটানা সংগ্রাম করেছেন। কাজেই মানুষ শেখ হাসিনার সংগে আছে।
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
