এফডিসিকে শুটিং স্পেস থেকে গবেষণা কেন্দ্রে রূপান্তরের ঘোষণা
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আর শুটিংয়ের স্থান হিসেবে ব্যবহৃত হবে না-এটি পুরোপুরি রূপান্তর করা হবে চলচ্চিত্র গবেষণা, চিত্রনাট্য উন্নয়ন এবং চলচ্চিত্র শিক্ষার একটি আধুনিক কেন্দ্র হিসেবে। দেশের চলচ্চিত্র শিল্পকে নতুন করে সাজানোর রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসেবে এ ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি জানান, শিগগিরই শুটিংয়ের সব কার্যক্রম স্থানান্তরিত হবে গাজীপুরের কবিরপুর ফিল্ম সিটিতে, যেখানে আন্তর্জাতিক মানের অবকাঠামো তৈরি করা হচ্ছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এফডিসিতে বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে–আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং নতুন করে সাজানো ঝর্ণা স্পটের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “এফডিসিতে আর কেউ শুটিং করবে না; এই স্থান থাকবে গবেষণা, স্ক্রিপ্টিং, টেকনিক্যাল ট্রেনিং এবং চলচ্চিত্র উন্নয়নের জন্য। পুরো চলচ্চিত্র জগতকে পরিকল্পিত একটি ইকোসিস্টেমে আনা-এটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই সরকারের স্বপ্ন। সেই লক্ষ্য অর্জনে দরকার দক্ষ নির্মাতা এবং মানসম্পন্ন কনটেন্ট। উপদেষ্টা বলেন, “যখন আমরা বিশ্বমানের সিনেমা তৈরি করতে পারব, তখন বাংলাদেশও বিশ্বদরবারে সম্মান অর্জন করবে। সেই জায়গায় যেতে হলে গবেষণা ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ।”
দেশে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “হল কমে যাচ্ছে ঠিকই, কিন্তু আমরা থেমে নেই। প্রতিটি বড় শহরে মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে। দর্শকদের জন্য আধুনিক পরিবেশ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।”
সরকারি অনুদান ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি জানান, এখন থেকে বাণিজ্যিক ও অবাণিজ্যিক চলচ্চিত্রের আলাদা বিভাগে অনুদান দেওয়া হবে না। তিনি বলেন, “ভালো সিনেমা- এটাই একমাত্র মানদণ্ড। সিনেমাটি আর্ট ফিল্ম নাকি কমার্শিয়াল, তা বিবেচনা করবো না।”
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান। বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, চিত্রনায়ক বাপ্পা রাজসহ অনেকে। আয়োজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এফডিসির রূপান্তর ও কবিরপুর ফিল্ম সিটিকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা দেশের চলচ্চিত্র শিল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে-যেখানে প্রযুক্তি, গবেষণা এবং আধুনিক অবকাঠামোই ভবিষ্যৎ চলচ্চিত্রের মেরুদণ্ড হয়ে উঠবে।
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
