এনআইডির সঙ্গে সমন্বয় করে পাসপোর্ট সমস্যা সমাধানের সুপারিশ
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩
প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধান করতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বসে সমন্বয় করে সমস্যার সমাধান করতে বলা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মজিদ খান, কাজী নাবিল আহমেদ, নিজাম উদ্দিন জলিল (জন) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান সাংবাদিকদের জানান, পাসপোর্ট ও এনআইডির সঙ্গে সমন্বয় করে সংশোধন অথবা নিষ্পত্তি করার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বসে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধান করতে বলা হয়েছে।
বৈঠকে ইন্সপেক্টর জেনারেল অব মিশন ১১টি মিশনের কার্যক্রম বৈঠকে তুলে ধরেছে বলে জানান মুহাম্মদ ফারুক খান।
তিনি বলেন, আমরা তাদের ধন্যবাদ দিয়েছি। তবে বলেছি, কেবল ভালো কাজের ফিরিস্তি দিলে হবে না। নিশ্চয়ই এমন কিছু রয়েছে যেটা তারা পারেনি। কোনো সমস্যা আছে কিনা বা তাদের সীমাবদ্ধতা থাকলে তা জানাতে হবে। এটা জানলে হয়তো আমরাও ব্যবস্থা নিতে পারি।
কমিটি সূত্র জানায়, কম্বোডিয়াতে বাংলাদেশিদের নিয়ে জোর পূর্বক অনলাইনে যৌন ব্যবসার কাজে ব্যবহার করার যে খবর প্রকাশ হয়েছে, তা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে এ কর্মকাণ্ডের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও ধরার চেষ্টা করা হচ্ছে। এ কাজে বাংলাদেশের থাইল্যান্ড দূতাবাসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অসহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। সেই অভিযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।
জানা গেছে, সুইডেন ও ডেনমার্কের মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীরিফের অবমাননার বিষয়ে দ্রুত প্রতিবাদ পাঠানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছে কমিটি। জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা শুধু প্রতিবাদ এ দুটো দেশের কাছে পাঠাইনি, যুক্তরাষ্ট্র-ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের কাছেও প্রতিবাদ পাঠিয়েছি। তাদের বলেছি— তোমরাতো ফ্রিডম অব স্পিচের বিষয়ে কথা বলো, কিন্তু এখন কথা বলছো না কেন?’ অন্যান্য রাষ্ট্রকেও এ ব্যাপারে প্রতিবাদ করা উচিত বলে মনে করে পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো রোহিঙ্গা প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবির যথাযথ ব্যবস্থা নেওয়ার নিমিত্তে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পত্র পাঠানোর সুপারিশ করা হয়। আর যেসব দেশে বাংলাদেশ ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে, তা রোধকল্পে সংশ্লিষ্ট দেশগুলোর মিশনগুলো কী ধরনের ভূমিকা পালন করছে, তা কমিটিকে অবহিত করতে বলা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বেশকিছু গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত মতবিনিময় করার সুপারিশ করা হয়।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
