ব্যয় ৫৮০ কোটি
ঋণের টাকায় বিদেশে প্রশিক্ষণে যাবেন ২০ হাজার শিক্ষক
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২
দেশে এমনিতেই ডলার সংকট। ফলে সরকার নানা খাতে খরচ কমানোর একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। বৈশ্বিক পরিস্থিতি যতদিন উত্তোরণ না হবে ততদিন এই ধারা অব্যাহত থাকবে। অথচ একটি মাত্র প্রকল্পের আওতায় বিদেশে প্রশিক্ষণে যাবেন দেশের ২০ হাজার ২২৫ জন শিক্ষক, এ খাতে ব্যয় হবে ৫৮০ কোটি টাকা। যার মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ ২০৪ কোটি ১৯ লাখ ১৩ হাজার এবং সরকারি খাত থেকে ব্যয় হবে ৩৭৫ কোটি ৮০ লাখ ৮৭ হাজার টাকা।
এর মধ্যে সাতদিনের জন্য বৈদেশিক প্রশিক্ষণ নেবেন ২০ হাজার শিক্ষক, এক বছরের জন্য মাস্টার্স কোর্স করবেন ১২৫ জন শিক্ষক। বাকি ১০০ জন শিক্ষক দুই সপ্তাহের জন্য প্রশিক্ষণ নেবেন। তবে কোন দেশে প্রশিক্ষণ নেবেন তা ঠিক হয়নি। বাংলাদেশের শিক্ষার সঙ্গে মিল রয়েছে এমন দেশে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া সব শিক্ষকের জন্য স্থানীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ খাতে ব্যয় হবে ৩ হাজার ৩২৭ কোটি ৯৪ লাখ ৪৪ হাজার টাকা।
দেশের শিক্ষার উন্নয়ন ও মান বৃদ্ধির লক্ষ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিডিপি-৪) অনুমোদন দেওয়া হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি বিধায় অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য প্রকল্পের মেয়াদ দুই বছর বৃদ্ধি করা হয়। প্রকল্পের আওতায় কিছু নতুন আইটেম যোগ হয়েছে। এছাড়া কিছু অপ্রয়োজনীয় আইটেম বাদ দেওয়া হয়েছে।
এমন ব্যয় ধরা হয়েছে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিডিপি-৪) প্রকল্পের আওতায়। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫০৪ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ৬২৮ কোটি ১৩ লাখ এবং বৈদেশিক ঋণসহায়তা থেকে ৮৭৬ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করা হবে।
গত ১৬ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটির বিষয়ে অবগত করা হয়। বৈঠক শেষে প্রকল্পের বিষয়ে সার্বিক ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৮ হাজার ২৯১ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২৫ হাজার ৫৬১ কোটি ৩২ লাখ এবং বৈদেশিক ঋণ ১২ হাজার ৭৩০ কোটি ১৮ লাখ টাকা। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা, ইউরোপীয় ইউনিয়ন, ইউনিসেফ ও গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) প্রকল্পে ঋণ দেবে। এর মধ্যে শুধু এডিবি ও বিশ্বব্যাংকই ঋণ দেবে ১০ হাজার ১৭৭ কোটি টাকা। মূল অনুমোদিত প্রকল্পের মেয়াদ ছিল জুলাই ২০১৮ থেকে জুন ২০২৩ সাল নাগাদ। নতুন করে প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ নাগাদ বাড়ানো হয়।
নানা কারণে প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সকল ছেলে-মেয়েকে প্রি-প্রাইমারি এবং ১ম হতে ৫ম শ্রেণি পর্যন্ত পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা সম্পন্নকরণ। পাঠ্যসূচিতে নির্ধারিত শ্রেণিভিত্তিক ও বিষয়ভিত্তিক শিখন যোগ্যতা অর্জনের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিখন-শেখানোর গুণগতমানের উন্নয়ন সাধন এবং সর্বোপরি প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি।
প্রকল্পের উদ্দেশ্য: একীভূত ও সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে দেশের সব শিশুর প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদান করা। পাঠ্যসূচিতে নির্ধারিত শ্রেণিভিত্তিক ও বিষয়ভিত্তিক শিখন যোগ্যতা অর্জনের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিখন-শেখানোর গুণগতমানের উন্নয়ন সাধন। সর্বজনীনভাবে বিস্তৃত একটি সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা, যা শিশুদের মধ্যে প্রাথমিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সমর্থ হবে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী সুশাসন ব্যবস্থা তৈরি, পর্যাপ্ত আর্থিক সংস্থান রাখা ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে একটি কার্যকর, একীভূত ও সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা ।
নানা কারণে প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সব ছেলে-মেয়েকে প্রি-প্রাইমারি এবং ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা সম্পন্নকরণ। পাঠ্যসূচিতে নির্ধারিত শ্রেণিভিত্তিক ও বিষয়ভিত্তিক শিখন যোগ্যতা অর্জনের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিখন-শেখানোর গুণগতমানের উন্নয়ন সাধন এবং সর্বোপরি প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি। একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)’ শীর্ষক কর্মসূচিটি গ্রহণ করা হয়।

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় নতুন কার্যক্রম গ্রহণ করা হয়।
প্রকল্পের মূল কার্যক্রম
অনাবাসিক ভবন নির্মাণ: অফিস ভবন এবং স্থাপনা বিদ্যালয় নির্মাণ করা হবে। বিদ্যালয়ের চাহিদাভিত্তিক অতিরিক্ত শ্রেণিকক্ষ ৫০ হাজারটি, চাহিদাভিত্তিক প্রধান শিক্ষকের কক্ষ ১০ হাজার ৫০০টি নির্মাণ করা হবে। চাহিদাভিত্তিক বাউন্ডারি ওয়াল (গেটসহ) ১০ হাজার বিদ্যালয়ে, ওয়াশব্লক ৫৮ হাজারটি নির্মাণ করা হবে।
বিদ্যালয় ভবন মেরামত: মাইনর মেরামত প্রতি বছর ২০ হাজার বিদ্যালয়; রুটিন মেরামত প্রতি বছর ৪২ হাজার বিদ্যালয় এবং মেজর মেরামত করা হবে ৫ হাজারটি বিদ্যালয়। এছাড়া ৬১ হাজার ৪৫৫ জন শিক্ষককে ভাতা দেওয়া হবে।
বিদ্যালয়ে ২০ হাজার নলকূপ স্থাপন করা হবে। কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি দেওয়া হবে ৭২ হাজার ১৩০টি বিদ্যালয়ে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের শিক্ষার উন্নয়ন ও মান বৃদ্ধির লক্ষ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিডিপি-৪) অনুমোদন দেওয়া হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি বিধায় অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়ানো হয়। প্রকল্পের আওতায় কিছু নতুন আইটেম যোগ হয়েছে। এছাড়া কিছু অপ্রয়োজনীয় আইটেম বাদ দেওয়া হয়েছে। শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামগুলো অনলাইন-অফলাইন পদ্ধতি সংযোজন করে পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষকদের গাঠনিক মূল্যায়নের ফলাফল সংরক্ষণের জন্য ডিজিটালাইজড ব্যবস্থা গ্রহণ করা হবে।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
