ই-কমার্সে ঊর্মির ইচ্ছা পূরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩
‘এসএসসি এবং এইচএসসি ফুল ব্যাকগ্রাউন্ট কমার্স থাকায় উদ্যোক্তা শব্দটার সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত। খুব ইচ্ছা ছিল নিজ প্রচেষ্টায় কিছু করার। কিন্তু পড়াশোনার চাপে কখনো সুযোগ হয়ে ওঠেনি। তবে সেই সুযোগটা পেয়েছিলাম করোনাকালীন ই-কর্মাসের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে। কারণ সংসারের বড় মেয়ে হওয়ায় ইচ্ছা ছিল পরিবারের জন্য কিছু করার। আর তা সম্ভব হয়েছে ই-কর্মাসের মাধ্যমে।’ এভাবেই ই-কমার্সের মাধ্যমে সফল উদ্যোক্তা হওয়ার শুরুটা বলছিলেন নুসরাত জাহান ঊর্মি।
মাদারীপুর সদর উপজেলার হাজীর হাওলা ২নং ব্রীজ এলাকার মো. আমিনুল ইসলাম হাওলাদারের মেয়ে ঊর্মি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিবিএ এর চর্তুথ বর্ষের ছাত্রী তিনি। অনলাইনে ব্যবসা শুরু করেন করোনার সময় থেকে। ব্যাবসার শুরু সর্ম্পকে ঊর্মি বলেন, ‘একটা সময় সারাদিন ফেসবুকিং করতে করতে খুব বিরক্ত লাগতো। এরই মাঝে কয়েকটা ই-কমার্স গ্রুপে অ্যাড হয়েছি। তারমধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম উই গ্রুপ উল্লেখযোগ্য। সেখানে দেখতাম নারীরা কত ধরনের উদ্যোগ নিতে পারেন। এসব দেখে দেখে নিজের মধ্যেও আত্মবিশ্বাস জন্মালো। ভাবলাম আমিও তো কিছু করতে পারি। কিন্তু কী করবো, কোনটা ভালো হবে, এসবের ভালো-খারাপ দিক নিয়েও ভাবতে থাকতাম। এর মধ্যেই খুঁজে দেখলাম মাদারীপুরের অনেক উদ্যাক্তা আছেন কিন্তু তাদের কোনো প্ল্যাটফর্ম নেই। এদের নিয়েও কাজ করার ইচ্ছা হলো। পরে চাচাতো বোনদের সহায়তায় মাদারীপুর ই-কমার্স ফোরাম খুললাম। সেখানে যুক্ত হয়ে নিজের আগ্রহ আরও কয়েকগুণ বেড়ে গেল। আমার কিছু করতেই হবে এমনটাই মনে হচ্ছিল। কিন্তু বাসা থেকে চায় আমি পড়াশোনা শেষ করে চাকরি করি। তাই তারা আমার উদ্যোগে পাশে থেকে ফিনান্সিয়াল সাপোর্ট দিবে না।
এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য কোচিং সেন্টার খুললাম। সেখান থেকে বেশ কিছু টাকা পেয়েছি। ২০১৯ সালের নভেম্বরে কোচিং শেষ হওয়াতে ওই টাকাগুলো থেকে নিজের খরচে কিছু রেখে বাকি ১০ হাজার টাকা দিয়ে নিজের কাঙ্খিত স্বপ্নপূরণ করতে কাজ শুরু করে দিলাম। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু করে দিলাম কিছু হোমমেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা। ফেসবুক পেজের নাম দেই ইচ্ছেতরী। করোনা মহামারিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতে চলে আসি। তাই সেসময়ে ব্যবসায় বেশি সময় দিতে পারি। অল্পদিনের মধ্যেই অনলাইনে গ্রাহকদের বিশ্বাস অর্জন করায় দ্রুত ব্যবসা বাড়তে থাকে।
নুসরাত জাহান ঊর্মি প্রথমদিকে হোমমেড আনসল্টেড বাটার, শ্রীমঙ্গলের চা পাতা দিয়ে ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে হোমমেড মোজারেলা চিজ, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, খাঁটি গাঁওয়া ঘি, গুঁড়া দুধ, ট্যাং, প্রাকৃতিক চাকের মধু, সরাসরি সৌদি থেকে আমদানিকৃত খেজুর দিয়ে যাত্রা শুরু হয়। ব্যবসা জমে উঠলে পরিকল্পনা করেন ৬৪ জেলার বিখ্যাত কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। সেই ভাবনা থেকে শ্রীমঙ্গলের চা পাতা, নঁওগার প্যারা সন্দেশ, অষ্টগ্রামের পনির, রাজশাহীর আমও যোগ হয় তার অনলাইন ব্যবসায়।
মাদারীপুর জেলাসহ প্রায় ৬৪ জেলাতে তার পণ্য কুরিয়ারের মাধ্যমে গ্রাহকরা কিনছেন। শুরুর দিকে একা একা কাজ করলেও এখন তার সঙ্গে তার মা, বোন, প্রতিবেশী সহ প্রায় ১০ জন নারী কাজ করছেন। কাজের চাহিদা অনুযায়ী কর্মচারীরদের সংখ্যা বাড়ে-কমে। সেই সঙ্গে মাদারীপুরে হোম ডেলিভারী ও কুরিয়ারের জন্য একজন কাজ করছেন তার এখানে। প্রতিমাসে তার বিক্রি হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। এর থেকে লাভ হয় ২০ থেকে ২৫ হাজার টাকার মতো।
নুসরাত জাহান ঊর্মি আরও বলেন, আলহামদুলিল্লাহ আমি শুরু থেকেই অক্লান্ত পরিশ্রম করে খুব সফলভাবে আগাতে পেরেছি। প্রথমদিকে পরিবারের সাপোর্ট না পেলেও এখন তারা আমাকে সব কাজেই সাহায্য করছেন। আমি বলবো মেয়েদের ঘরে বসেই ইনকাম করা সম্ভব। তাই অন্যের উপর নির্ভর না হয়ে নিজেই নিজের আত্মকর্মসংস্থান করা উচিত।
প্রতিবেশী আমেনা বেগম, শিউলি বেগম, ফাতেমা আক্তার কাজ করেন ঊর্মির সঙ্গে। তারা জানান, ঊর্মির এই কাজে সহযোগিতা করে তাদের বেশ ভালো আয় হয় মাসে। ফলে ঘরে বসে এমন আয় তাদের সংসারে স্বচ্ছলতা এনেছে।
ডেলিভারী ম্যান মো. আল-আমিন জানান, ইচ্ছেতরীর সঙ্গে কাজ করে আয় করতে পারছেন তিনি। অটোবাইক চালানোর পাশাপাশি ডেলিভারীর কাজ করে বাড়তি টাকা আয় হচ্ছে তার। এতে করে কিছুটা হলেও ভালোভাবে পরিবারকে সহযোগিতা করতে পারছেন তিনি।
মাদারীপুরের উন্নয়নকর্মী ফারজানা আক্তার মুন্নি বলেন, ই-কর্মাসের ব্যাপারে সরকারি ও বেসরকারিভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করলে উদ্যোক্তারা আরও ব্যাপকভাবে কাজ করতে পারবেন।
মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা বলেন, মেয়েরা এখন অনেক এগিয়ে। তারা জানে কীভাবে ঘরে বসে আয় করতে পারবে। ই-কর্মাসের মাধ্যমে মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছেন। মাদারীপুরের ঊর্মি আমাদের উদাহরণ।
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
