‘ইজতেমায় দায়িত্বে অবহেলা করলে চাকরি থাকবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, বিশ্ব ইজতেমার নিরাপত্তায় কোনো রকম অবহেলা পাওয়া গেলে চাকরি থাকবে না। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ইজতেমার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে এ হুঁশিয়ারি দেন তিনি। প্যারেডে প্রায় সাড়ে পাঁচ হাজার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
জিএমপি কমিশনার বলেন, ‘দুই বছর পর আবার ইজতেমা হচ্ছে। এখানে লাখ লাখ মানুষ আসবে। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করা। এর মধ্যে কেউ যদি কোনো কারণে তার দায়িত্ব পালনে অবহেলা করে বা নিয়মের ব্যত্যয় হয়, তবে আমি বলছি, তোমরা চাকরিটা হারাবা। একজন পুলিশ কমিশনার হিসেবে আবারও বলছি, তোমরা চাকরিটা হারাবা। তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হবে।’
‘এখানে সারাদেশ থেকে পুলিশ সদস্যরা এসেছেন। সবার ফোন নম্বর আমাদের কাছে আছে। সবাইকে এমনভাবে মনিটর করা হবে যে কেউ টেরই পাবা না। কেউ দায়িত্বে অবহেলা করলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে তথ্য চলে আসবে। এরপর যা যা ব্যবস্থা নেওয়ার, নেওয়া হবে’, যোগ করেন কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ইজতেমা চলাকালে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে সব পুলিশ সদস্যকে চোখ-কান খোলা রাখাতে হবে। ইজতেমা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে উসকানি বা বিভ্রান্তিকর কথা ছড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা করবে। এমন কোনো কিছু যদি কারও চোখে পড়ে, তবে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। অনেকে লিফলেট বিতরণ করে বিশৃঙ্খলার চেষ্টা করবে, সেদিকও কড়া নজর রাখতে হবে। পাশাপাশি মুসল্লিদের গ্যাস সিলিন্ডারে রান্না বা বাইরে থেকে খাবার আনাসহ সব দিকে খেয়াল রাখতে হবে।’
‘ইজতেমায় দায়িত্বে অবহেলা করলে চাকরি থাকবে না’
তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে। তাদের ইজতেমা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। আর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন জানুয়ারির ২০, ২১ ও ২২ তারিখ।
ইজতেমায় আসা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে পুলিশ সদস্যদের আহ্বান জানিয়ে জিএমপি কমিশনার বলেন, ‘দেশের দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ইজতেমা করতে আসছেন। তারা এমনিতেই শীতে কষ্ট করবেন। তারা আমাদের মেহমান। আমাদের দায়িত্ব হবে তাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করা। কেউ খারাপ আচরণ করলেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করে বোঝানো। এটা শুধু আমাদের দায়িত্বই নয়, বরং আল্লাহর কাজ করছি।’ ব্রিফিংকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল হক ও দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিশ, আলমগীর হোসেন ও মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
