আলোচনা হবে, নির্বাচনও যথাসময়ে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের পতাকা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে চার হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতি ও সভ্যতা রয়েছে, তার প্রতি গণমাধ্যমগুলোর আনুগত্য থাকা উচিত। আর এই আনুগত্যকে ধারণ করে যেন প্রতিটি গণমাধ্যম তার কর্মকাণ্ড চালায়।
নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক আগ দিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
ইনু বলেছেন, ভারসাম্য রক্ষা ও নিরপেক্ষতার নামে মুক্তিযোদ্ধা এবং রাজাকারদের যেন এক পাল্লায় মাপা না হয়, এটা গণমাধ্যমগুলোকে নিশ্চিত করতে হবে। এটা কার্যত নৈতিকতাবিরোধী একটি ভূমিকা।
শেষ সময়ে এসে গণমাধ্যমের কাছে আপনার প্রত্যাশা কী— এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘সমস্যা হচ্ছে, গণমাধ্যম কর্মীরা ১৬ কোটি মানুষের ১৬ কোটি সমস্যা ও স্বপ্নকে কীভাবে বাছাই করবে এবং জনগণের কাছে পরিবেশন করবে? সেই দক্ষতার উপর গণমাধ্যমের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেদিক বিবেচনায় যে কোনো গণমাধ্যম যখন যাত্রা শুরু করে, তার মুক্তিযুদ্ধবান্ধব নীতি থাকা উচিত বলে আমি মনে করি।’
ইউটিউবসহ সামাজিক গণমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা হচ্ছে, তা রোধে সরকার কী পদক্ষেপ নিচ্ছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামাজিক গণমাধ্যমকে সাইবার অপরাধীরা মানুষের ক্ষতি করার জন্য কাজে লাগাচ্ছে। অনেকের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এটা ভাল কাজ নয়। সামাজিক গণমাধ্যমে সাইবার অপরাধীদের যে উৎপাত, তা বন্ধ করার জন্য দুই রকমের পদক্ষেপ নিতে হবে। প্রথমত, প্রযুক্তিগত পদক্ষেপ, আরেকটি হচ্ছে আইনগত পদক্ষেপ।’
জাসদ সভাপতি বলেন, ‘আমাদের সরকার সাইবার নিরাপত্তা আইন সম্প্রতি পাস করেছে। সেখানে এই ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের আইনগতভাবে মোকাবেলা করতে হবে। সে ব্যক্তি হোক আর গোষ্ঠী। আর প্রযুক্তিগত বিষয়ে প্রযুক্তিবিদরা প্রযুক্তিগত সমাধান দেয়ার চেষ্টা করবে।’
রাজনৈতিক সংলাপে সঙ্কট নিরসন কতটুকু হবে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রাজনৈতিক গণক নই। আশা-নিরাশার ধুলায় আমি গলি না। বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে এর মধ্যদিয়ে যেটা নিষ্পত্তিযোগ্য সেটা, নিষ্পত্তি হবে। আর যেটা নিষ্পত্তিযোগ্য নয়, সেটা হবে না। আলোচনার শেষ নেই, দফার পর দফা বৈঠক হবে। কিন্তু, যথাসময়েই ভোটও হবে।’
মন্ত্রীরা নিজেদের নির্বাচনী এলাকায় যাবেন মন্ত্রী হিসেবে, তাতে কি লেভেল প্লেয়িং ফিল্ড ব্যাহত হবে না— এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘নির্বাচনী আইনে পরিষ্কার লেখা আছে— নির্বাচনকালীন সময়ে সরকারের মন্ত্রীরা সরকারি কোনো সুবিধা নেবেন না। তারা সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। এমনকি সরকারি ফ্ল্যাগও ব্যবহার করতে পারবেন না। ফলে লেভেল প্লেয়িং ফিল্ড ব্যাহত হবে বলে আমি মনে করি না।’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
