আমার ভাই কবরে খুনি কেন বাহিরে-স্লোগানে শিক্ষার্থীদের মানববন্ধন
রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার)
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪
মৌলভীবাজারের বড়লেখায় ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জুমন আহমদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারী জাকুকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বড়লেখা পৌরসভার হাজীগঞ্জ বাজারে এ মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধনে " আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে " এ স্লোগান দেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের শিক্ষার্থী শাকিল আহমদ,ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক আহমদ,বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাছনিম আহমেদ,আর কে লাইসিয়াম স্কুলের শিক্ষার্থী সৈকত আহমেদ সহ আরোও অনেকে।এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে সমাপনী বক্তব্য দেন ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন।
ছাত্র-ছাত্রীরা বক্তব্যে বলেন-- আমাদের সহপাঠী জুমনকে হত্যা করার ১৫দিন পার হয়ে গেলো এখনো হত্যাকারী জাকুকে গ্রেফতার করা হয়নি।প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করা হোক।আমাদের সহপাঠী জুমন হত্যার সঠিক বিচার চাই আমরা।
উল্লেখ্য, জুমন আহমদ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের অন্তর্গত ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির একজন মেধাবী ছাত্র।গত ০২ সেপ্টেম্বর সোমবার সমবয়সীদের সাথে বাড়ির সামনে খেলাধুলা করছিল জুমন।এসময় প্রতিবেশী জাকু খেলাধুলা করতে নিষেধ করে ও সবাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।জুমন এর প্রতিবাদ করলে আসামি জাকু তাকে গলা চেপে ধরে,পেটে লাথি মারে ও বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। জুমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করে কিছুটা সুস্থ মনে হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।ঘটনার পরদিন মঙ্গলবার রাতে স্কুলছাত্র জুমন আহমদ মারা যায়। এই ঘটনায় নিহতের বাবা খসরুল ইসলাম মঙ্গলবার রাতে জাকু মিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বুধবার ১৮ সেপ্টেম্বর থানার অফিসার ইনচার্জ (চলমান দায়িত্বপ্রাপ্ত) ফরিদ উদ্দিন দৈনিক তরুণ কন্ঠের প্রতিনিধিকে জানান,ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। বুধবার ময়না তদন্ত শেষে বিকেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহত স্কুলছাত্রের বাবা থানায় হত্যা মামলা করেছেন।মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
