আমার বাড়িতে আমি থাকতে চাই, ঘর চাই নইলে মৃত্যু চাই - মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩
আমার বাড়িতে আমি থাকতে চাই, ঘর চাই নইলে মৃত্যু চাই - এই শিরোনামে মানববন্ধন করলো মনেস্বর ১ম লেনের ১০ নং বাড়ির বাসিন্দারা- রাজধানীর হাজারীবাগের মনেশ্বর ১ম লেনের ১০নং বাড়িটি নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ১০নং বাড়িটির ৪টি পরিবারের প্রায় ৩০/৩৫ জন সদস্য মিলে মানববন্ধন করেন। তারা বলেন, আমার বাড়িতে আমি থাকতে চাই, ঘর চাই নইলে মৃত্যু চাই। এই বাড়িতে জন্ম নেয়া মেয়ে রুবিনা বলেন, এটি আমার বাবার বাড়ি অন্য কারো নয়। আমার বাড়িতে আমি থাকতে চাই, কোনো ভূমি দস্যুর জায়গা এখানে হবে না- এই স্লোগানে মুখরিত রাখেন তারা। এর আগেও কয়েকটি মিডিয়াতে শিরোনাম হয়েছিল মনেশ্বর ১ম লেনের এই বাড়িটি নিয়ে। আজ মানববন্ধনে কথা বলতে এসে ইয়ার মোহাম্মদ, পান্না, ইসমাইল, রুবিনাসহ বয়স্ক মুরুব্বিরা আবেগে কান্নায় জর্জরিত হয়ে পড়েন এবং সবার কাছে এর সুষ্ঠু তদন্ত চান। মানববন্ধন শেষে হাইকোর্ট অভিমুখে তারা এক মিছিল বের করেন।
রাজধানীর হাজারীবাগের মনেশ্বর ১ম লেনের ১০ নং বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি বা স্থাপনা। দেশ বিভাগেরও অনেক আগে এই গোপিচরণ নট্র - এর বাড়ি ছিল। তৎকালীন সময়ে এই বাড়ির স্থাপনা এবং স্কুল ছিল। মনেস্বর ১ম লেন এবং এই এলাকার স্থানীয় বাসিন্দা মো: ইয়াকুব মিয়া (মৃত) এবং তার মাতা (মৃত) কে এখানে দেখাশোনা এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেন গোপিকারণ নট্র ও তার ওয়ারিশগণ। স্বাধীনতারও অনেক আগে থেকেই তারা বসবাস করে আসছেন।
মহান মুক্তিযুদ্ধের পর গোপিচরণ নট্র মো: ইয়াকুব মিয়া (মৃত) এবং তার মাতা (মৃত) কে এই জায়গা সম্পত্তি বুঝিয়ে দিয়ে ভারত চলে যান। তারপর তারা বা তাদের ওয়ারিশগণ আর ফিরে আসেন নি। ধীরে ধীরে এই স্কুল ও স্থাপনা পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। তৎকালীন সরকার এবং সংশ্লিষ্ট বিভাগ পুনঃস্থাপন এর কোনো উদ্যোগ নেন নি। মো: ইয়াকুব মিয়া (মৃত) ও তার ছোট দুই ভাই আনু মিয়া ও সফি মিয়া (মৃত) এবং তার ভাগ্নে রমজান বসবাস করে আসছেন।
১৯৮৬ সালের আগে এক পক্ষ এসে দাবি করেন এই জমির মালিক তারা এবং মো: ইয়াকুব মিয়া (মৃত) ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু ১৯৯১ সালে এই মামলা খারিজ হয়ে যায়। পরবর্তীতে পুরান ঢাকা থেকে আরো একবার জমির মালিকানা দাবি করে মামলা করেন, সেটাও খারিজ হয়ে যায়।
প্রকৃত জমির পরিমান ২০ কাটা। বর্তমানে ইয়াকুব মিয়ার মেয়ে রুবিনা ও তার পরিবার, ইয়াকুব মিয়া ছোট ভাই আনু মিয়া ও তার পরিবার, তাদের ভাতিজা পান্না ও ইসমাইল দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
বর্তমান সময়ে পুরান ঢাকার ৯/২০ জিন্দাবাহার থেকে রবিন ও হাফেজ হারুন এসে দাবি করছেন এটি তাদের বাড়ি ও বাপ্ দাদার সম্পত্তি। এখানে নাকি ১৬ কাটা জায়গা আছে তাদের। এখানে বসবাসরত ৭টি পরিবার থেকে ৪টি পরিবারকে প্রলোভন দেখিয়ে কৌশলে বাসা ছাড়তে বাধ্য করে তারা। বর্তমানে বসবাসরত ৩টি পরিবারকে হুমকি দিয়ে বলে গেছে আগামী ৩ দিনের মধ্যে বাসা ছাড়তে হবে। থানা পুলিশের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় এবং কিছু অসাধু লোকের সেল্টারে নিয়মিত হুমকি দিয়ে আসছে।
ওসি ছায়েদুল হক ভূঁইয়া বলেন তাদের কাছে নাকি কিছু দলিল আছে কিন্তু তারা দেখতে চাচ্ছেন না। এছাড়া এস আই মহসিন এবং এই আই জাহান-ই-আলমকে নিয়মিত এই বাসায় আনাগোনা করতে দেখা যাচ্ছে। তারা বলতে চায় বসবাসকরি পরিবাররা বেশী বাড়াবাড়ি করলে মামলা খেতে পারেন।
গত ২ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় বাড়িটি পরিদর্শনে গেলে সাংবাদিকদের সামনে এই সমস্ত কথা বলেন ভুক্তভোগীরা। তারা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং মানবাধিকার সংস্থার কাছে এই সুষ্ঠু তদন্ত চান। এবং এই বাড়িতে পুনর্বাসন হতে চান। ভুক্তভোগীদের দাবি যারা মালিক দাবি করছেন তাদের কাছে যদি প্রকৃত দলিলপত্র ও কাগজ থাকে তাহলে যেন তাদের সাথে সরাসরি বসে কথা বলে। পুলিশ দিয়ে ভয় দেখিয়ে বা এলাকার কারো যোগসাজুসে কথা বললে কোন লাভ হবে না।
যেখানে ইয়াকুব মিয়া (মৃত) ও তার ছোট দুই ভাই, বোনসহ ভাগ্নে অর্থাৎ তাদের পরিবাররা ৭০/৮০ বছর ধরে বসবাস ও ভোগ দখল করে আসছেন সেখানে অন্য কেউ এসে কিভাবে তিনদিনের মধ্যে বাসা ছাড়তে বলে। এটা তো মানবতাবিরোধী কাজ। বার বার হেনস্থার এই রহস্য কবে ও কোথায় গিয়ে শেষ হবে এমনটাই জানতে চাচ্ছেন এলাকার মুরব্বিরা?
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
