আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫
মৌলভীবাজারের শষ্য ভান্ডার খ্যাত হাওর কাউয়াদীঘি অধ্যুষিত রাজনগরে আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে এবার আনন্দের হাঁসি ফুটে উঠেছে। বিগত ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় চরম ভাবে ক্ষতিগ্রস্ত রাজনগরের কৃষকদের এবার এক বুক আশা নিয়ে নতুন ধান ঘরে তুলতে মাঠে নেমেছে। এবছর রাজনগরে মোট ১১হাজার ৬শ ৫৫ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৮৮ হেক্টর বেশী এবং আবাদকৃত আমন ফসলের বাজার মূল্য ১৩৯শ কোটি ৯২লাখ ৮০ হাজার টাকা বলে জানায় রাজনগর কৃষি বিভাগ।
রাজনগর কৃষি বিভাগ সূত্রের বরাতে জানাযায়, চলতি বছরে উপজেলায় সরকারি ভাবে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় মোট ১১হাজার ৬৭ হেক্টর। কিন্তু বাস্তবে ১১ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৮৮ হেক্টর বেশী। এর মধ্যে কাউয়াদীঘি হাওরে ৫হাজার হেক্টর এবং উজানে ৬হাজার ৬৫৫ হেক্টর জমিতে কৃষকের স্বপ্নের আমন আবাদ করা হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ৩৪ হাজার ৯৮২ মেঃ টন (চাউল)। যার বাজার মূল্য ১৩৯শ কোটি ৯২লাখ ৮০ হাজার টাকা। বিগত ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায়, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা পানিতে রাজনগরের উজান ও কাউয়াদীঘি হাওরের আমন ফসল সম্পূর্ণ নষ্ট হলে দরিদ্র কৃষককুল নিঃস্ব হয়ে পড়ে। এসময় উপজেলার প্রায় ১১হাজার হেক্টর জমিতে আমন ফসল আবাদ করা সম্ভব হয়নি। যাতে বছর প্রতি ৩২হাজার ৯৮২ মেঃ টন উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হয়। দুর্যোগ প্রবণ দুবছরে রাজনগরের কৃষি ক্ষেত্রে আর্থিক ক্ষতি হয় প্রায় ২৬৩ কোটি ৮৫লাখ ৬৬হাজার ৮৯৮টাকা। এবার সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় এবং অনুকুল প্রাকৃতিক পরিবেশ বিরাজ করায় আমন আবাদ প্রক্রিয়ায় নিয়োজিত রাজনগরের ২৯হাজার কৃষক/কৃষানী একবুক আশা নিয়ে স্বপ্নের ফসল ঘরে তুলতে মাঠে নামছে।
এদিকে পাউবো সূত্রের বরাতে জানা যায়, ১৯৮৩ সালে সরকার জেলার বৃহত্তম হাওর কাউয়াদীঘি হাওরে নিরাপদে ধান উৎপাদনের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড কাউয়াদীঘি ধান উৎপাদন ক্যাচম্যান্ট এরিয়ার অতিরিক্ত পানি নিস্কাশনের জন্য ১২শ কিউসেক ক্ষমতা সম্পন্ন ৮টি পাম্প বিশিষ্ট কাশিমপুর পাম্প হাউজ নির্মাণ করে। বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা ঢলের কারণে হাওরের পানি বৃদ্ধি পায়। অনেক সময় পাউবো’র নিয়ন্ত্রনাধীন পাম্প হাউজের ৮টি পাম্প বিদ্যুতের লো’ভোল্টেজ ও পাম্প গুলোর নিস্কাশন ক্ষমতা হ্রাস পেলে সময় মতো পানি নিষ্কাশন করতে পারে না। ফলে আবাদি জমির ধান পানিতে তলিয়ে যায়। কিন্তু এবার পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ সময় মতো যথাযত ব্যবস্থা গ্রহন করায় রাজনগরে কৃষকের মুখে হাঁসি ফুটেছে।
কেওলা গ্রামের আমন চাষি লনি মিয়া জানান, প্রতি বছরের ন্যায় এবার তীব্র আশংকা নিয়ে আমন চাষ করি। কারণ প্রতি বছরই ফসল ঘরে তোলার মূহুর্তে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার কৃষকের স্বপ্নের ফসল নষ্ট হয়েে যায়। এবারও এ আশংকার উর্ধ্বে ছিলাম না। কিন্তু সরকারের সংশ্লিষ্ট বিভাগের যথাযথ উদ্যোগের কারণে কৃষককুলের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। প্রায় একই কথা বলেছেন কাশিমপুর গ্রামের মোশাহিদ মিয়া, আব্দুল্লাহপুর গ্রামের গনি মিয়া, ভানুর মহলের সুজন মিয়া প্রমুখ আমন চাষি।
এ ব্যাপারে রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল আমীন জানান, অনুকুল আবহাওয়া ও হাওরে কুশিয়ারা নদীর পানি প্রবেশরোধে সরকারের সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ব্যবস্থা নেয়ার কারণে এবার আমন ফসল উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও অধিক হয়েছে। তিনি আরো জানান, জেলার বৃহত্তম হাওর কাওয়াদীঘি সহ উজানের প্রায় শতভাগ জমিতে চাষকৃত আমন ফসলের বাম্পার ফলন হওয়ায় রাজনগরের কৃষকদের চোঁখে মুখে ভীষন আনন্দের ছায়া ভেসে উঠেছে।
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
