শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০১

আন্তর্জাতিক গবেষণা কনফারেন্সের জন্য মনোনীত কুবির চার শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২  

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের '৩য় আন্তর্জাতিক গবেষণা শিক্ষা সফর ২০২২' এ ভারত সফরে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী।  

এই সফরে তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (সিওইউআরএস) প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করবেন।  

'দ্য কন্ট্রিবিউশন অব দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি টু শ্রীলঙ্কাস ইকোনমিক ক্রাইসিস' শীর্ষক গবেষণাপত্র  উপস্থাপনা করার জন্য এই নবীন গবেষকরা বেঙ্গল ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ (বিআইপিএস) এর ৫ম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের আনিসুর রহমান ও সাবিরা সুলতানা, নৃবিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া মীম এবং আইন বিভাগের মাইশা রহমান রোদিতা।


বেঙ্গল ইন্সটিটিউট অব পলিটিকাল স্টাডিজ, ভারতের যুগ্ম সম্পাদক ডা. দেবাশীষ নন্দীর পাঠানো ইমেইলে এই তথ্য নিশ্চিত করা হয়।

উল্লেখ্য যে, 'ডেমোক্রেসি এন্ড পপিউলিস্ট ডিসকোর্স ইন টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি' থিমের এই কনফারেন্সটি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর