শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১৩

আজগরা ইউপি আ’লীগ সভাপতি আবদুল লতিফ মজুমদার আর নেই

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ আবদুল লতিফ মজুমদার (৬৫) আজ সোমবার সকাল ১০.৩০ মি: ঢাকা ল্যাবএইড হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে......রাজেউন। মৃত্যুকালে স্ত্রী ও ৩ ছেলে রেখে যান। তার মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।


হাজী মোঃ আবদুল লতিফ মজুমদারের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেন, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. ইউনুছ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, আজগরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল উসলাম প্রমুখ।


জানা যায়, প্রায় মাসখানেক আগে আজগরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ আবদুল লতিফ মজুমদার করোনায় আক্রান্ত হলে তাকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে তিনি দ্রুত করোনামুক্ত হন। কিন্তু শারীরীক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। গত কয়েকদিন থেকে তার অসুস্থতা বাড়তে থাকে। আজ সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। হাজী আবদুল লতিফের ছেলে নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর