রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪১

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২২ মে ২০২২  

 

অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে জয়ী হওয়ায় লেবার পার্টি নেতা অ্যান্থনি নরম্যান আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, লেবার পার্টির এই বিজয় এন্থনি নরম্যান আলবানিজের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে অন্তর্ভুক্তি, শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশটির জনগণের আস্থারই প্রতিফলন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ দেশের শক্তিমত্তার প্রশংসা করতে আপনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসবেন বলে আমি আন্তরিকভাবে আশা করছি।

অ্যান্থনি ঢাকা সফরে আসলে এটি হবে ১৯৭৫ সালে বাংলাদেশ সফর করা সে দেশের প্রধানমন্ত্রী গফ হুইটলামের পর অস্ট্রেলিয়ার কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশে দ্বিতীয় সফর।

এই বিভাগের আরো খবর