অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় স্থবির পৌরসেবা, বকেয়া বেতন ১২৫০
বিশেষ প্রতিনিধি :
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫
বাংলাদেশের ৩৩০টি পৌরসভার প্রায় ১২ হাজার নিয়মিত ও ১ হাজার ১০০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে চরম মানবেতর অবস্থায় দিন যাপন করছেন। এই বকেয়া বেতন-ভাতার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২৫০ কোটি টাকা।
বিগত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে স্থানীয় সরকার বিভাগ অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি প্রেরণ করলেও, অদ্যাবধি অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত কিংবা বরাদ্দ পাওয়া যায়নি। এর ফলে দেশের বহু পৌরসভায় ২ থেকে ৬৫ মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও অবসরকালীন পাওনা না পেয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন।
পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি এ কে এম নূরুজ্জামান বলেন,“পৌরসভার কর্মচারীরা দিনরাত নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন—সড়ক পরিষ্কার, ড্রেন পরিষ্কার, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ প্রদান, বেওয়ারিশ লাশ দাফন, কোরবানির বর্জ্য অপসারণ, রাস্তায় মরা প্রাণী সরানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ। অথচ মাস শেষে তাদের বেতন নেই, চাকরি শেষে পেনশন নেই—এটা অত্যন্ত লজ্জাজনক ও অমানবিক।”
বর্তমানে জনপ্রতিনিধিবিহীন পৌরসভাগুলোর প্রশাসনিক দায়িত্ব পালনেও পৌর কর্মকর্তা-কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনেক পৌরসভায় প্রশাসকগণ নিজস্ব তহবিল থেকে সীমিত পরিমাণে বকেয়া পরিশোধের চেষ্টা করছেন, যার জন্য ফেডারেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
তবে সমস্যা শুধু বেতন বকেয়া নয়, গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে স্থানীয় সরকার বিভাগ একটি পরিপত্র জারি করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বদলি ও বিভাগীয় মামলা পরিচালনার ক্ষমতা জেলা প্রশাসকের কার্যালয়ে, স্থানীয় সরকারের উপপরিচালকদের হাতে ন্যস্ত করে। এর ফলে অনেক জেলায় অফিস সহায়ক, বিদ্যুৎ মিস্ত্রি, রোড রোলার চালকসহ নানা পদে কর্মরত কর্মচারীদের নির্বিচারে বদলি করা হচ্ছে, যেটি বর্তমানে বেতনহীন কর্মীদের জন্য আরেকটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, একদিকে যেখানে বেতন-ভাতা পরিশোধে পৌরসভাগুলো অক্ষম, সেখানে নতুন জনবল নিয়োগ এবং কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া চলমান রয়েছে, যা কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি করছে।
পৌর কর্মচারী ফেডারেশন বলছে, আমরা শান্তিপূর্ণভাবে লিখিতভাবে দাবি জানিয়ে আসছি, আন্দোলনের পথে না গিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছি। অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। অন্যান্য অনেক প্রতিষ্ঠান ও সংগঠন রাস্তা অবরোধ করে দাবি আদায় করছে, অথচ আমরা শান্তিপূর্ণ থাকার পরও উপেক্ষিত হচ্ছি।”
ফেডারেশন আরও হুঁশিয়ারি দিয়ে জানায়,“পৌর কর্মচারীদের আন্দোলনের জন্য রাস্তায় নামার দরকার নেই। যদি কর্মচারীরা শুধু ঘরে বসে থাকেন, তাহলে নাগরিক সেবা বন্ধ হয়ে যাবে ময়লা অপসারণ হবে না, পানি সরবরাহ বন্ধ হবে, বিদ্যুৎ লাইন অচল হবে, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সব কার্যক্রম অচল হয়ে পড়বে। তখন যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, তা নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।
তারা অবিলম্বে অর্থ মন্ত্রণালয়কে বকেয়া বেতন পরিশোধে জরুরি বরাদ্দ দেওয়ার আহ্বান জানান এবং স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
