প্রকাশিত: ৩১ মিনিট আগে, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তিনি চিকিৎসাধীন জ্বালানিমন্ত্রীর শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছে তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েক দিন ধরেই তীব্র জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত রাতে আনুমানিক সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। রাষ্ট্রপতির পরিদর্শনের সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন