প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
কুমিল্লার লাকসামে বাংলাদেশ যুব বিভাগ আজগরা ইউনিয়নের উদ্যোগে এক প্রাণবন্ত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেল ৪টায় আজগরা হাজী আলতাফ আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে ম্যাচটি শুরু হয়। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৭নং আজগরা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শহিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মজিদ আমির ৭নং আজগরা ইউনিয়ন। মোজাম্মেল হোসেন (সবুজ) লাকসাম উপজেলা যুব বিভাগের সেক্রেটারি।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মো: শাহাদাত হোসেন (শান্ত) লাকসাম উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আজগরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি।
আরো উপস্থিত ছিলেন মো: নেছার উদ্দিন শাকিল, সহ-সভাপতি আজগরা ইউনিয়ন যুব বিভাগ। ডা. আব্দুল মোতালেব, সহ-সেক্রেটারি আজগরা ইউনিয়ন যুব বিভাগ এবং মো: শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক, আজগরা ইউনিয়ন যুব বিভাগসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আজগরা ইউনিয়ন যুব বিভাগ ফ্রেন্ডস আইকনিক একাদশ ক্লাবকে ৬-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক।
মন্তব্য করুন