২৫ জেলায় মৃত্যুর সকল রেকর্ড ছাড়াল আজ
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ জুলাই ২০২১
দেশে করোনাভাইরাসের শনাক্ত ও মৃত্যু বাড়ছে। এর মধ্যে করোনা ও করোনার উপসর্গে উচ্চঝুঁকিতে রয়েছে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা। গত ২৪ ঘণ্টায় ২৫ জেলায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) জেলা প্রশাসন ও সিভিল সার্জনরা এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ।
খুলনা
খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা ১৩০ শয্যার ডেডিকেটেড হাসপাতলে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালে ৫ জন, আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ জন এবং বেসরকারি গাজী মেডিকেলে ৫ জন মারা গেছেন। করোনায় ২১ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা ১০২ জনের করোনা শনাক্ত হয়।
বরিশাল
বরিশালে গত ২৪ ঘণ্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ জন মারা গেছে। করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭৩ জন। শনাক্তের হার ৬৯ দশমিক ১৪ শতাংশ। বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ২১০ জন করোনা রোগী। এর মধ্যে ৪৯ জন করোনা ওয়ার্ডে বাকি ১৬১ জন আইসোলেসন ওয়ার্ডে।
পঞ্চগড়
পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২৫ জন। এ পর্যন্ত জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৮৭৮ জন।
টাঙ্গাইল
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। একই সময়ে ৫৪২টি নমুনা পরীক্ষায় ২৭৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫১ দশমিক ১০ শতাংশ। এদিকে প্রতিদিন করোনা আক্রান্ত ও মৃত্যুর তালিকা দীর্ঘ হওয়ায় চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে।
ফরিদপুর
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই সময়ে ৩৫৪ নমুনা পরীক্ষার নতুন করে আরও ১৬৩ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৯৭ জন।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ২২৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় শনাক্তের হার ৪৮ শতাংশ। এ অবস্থায় রোগীর ভিড়ে জায়গা সংকটে পরে মেঝেতেই চিকিৎসা নিচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ও ক্লিনিকে মারা গেছে চারজন।
সাতক্ষীরা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৩৮৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেল। আর করোনা পজেটিভ রোগী মারা গেছে ৭৬ জন। এদিকে ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের পজেটিভ হয়েছে। যার আক্রান্তের হার দাড়ালো ২৫ দশমিক ৬ শতাংশ।
চট্টগ্রাম
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৬৫ জন ও বিভিন্ন উপজেলার ১৪৬ জন রয়েছেন।
কুষ্টিয়া
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। ৮০১ জনের নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৩৪ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৯৬ জন, দৌলতপুরের ৪৭ জন, কুমারখালীর ৩৯ জন, ভেড়ামারার ১৭ জন, মিরপুরের ১৬ জন ও খোকসার ১৯ জন রয়েছেন।
নড়াইল
নড়াইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ১৩০ জন। তাদের মধ্যে সদর উপজেলায় ৫০, আলমডাঙ্গায় ৩২, দামুড়হুদায় ২০ এবং জীবননগরে ২৮ জন রয়েছেন। বর্তমানে জেলায় আক্রান্ত রোগী এক হাজার ৫৯১ জন।
বগুড়া
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
নওগাঁ
নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
নাটোর
নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। তারা সবাই নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৯৪ শতাংশ।
ঝিনাইদহ
সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৫৬ জন। আক্রান্তের হার ৩৪ দশমিক ১৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১৭৬ জন। এদিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ১১৫ জন রোগি চিকিৎসাধীন রয়েছে।
বাগেরহাট
গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে করোনাভাইরাসে আরও ৩ জন মারা গেছেন। বাগেরহাট সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। একই সময়ে ৪০২ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের ২৯ দশমিক ৪২ শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সাদেক হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে।
সিলেট
গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনাভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২১৩ জন। মৃতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭২১ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭.৩২ শতাংশ।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে। এছাড়া ৪৯৭ জনের নমুনা সংগ্রহের মধ্যে ১৫৬ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার বর্তমানে ৩১ দশমিক ৩৯ শতাংশ। নগরীর খানপুরে ৩০০ শয্যাবশিষ্ট করোনা হাসপাতালের আইসোলেশন সেন্টার ও আইসিউতে রোগি ভর্তির সংখ্যাও প্রতিদিন বাড়ছে।
যাশোর
গত ২৪ ঘণ্টায় যশোরে করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ২০ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৩৭৩ জনের। এর মধ্যে যশোর সদরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২০৩ জন। এ ছাড়া কেশবপুরে ২৬ জন, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ৫২ জন, মনিরামপুরে ২৭ জন, বাঘারপাড়ায় ১২ জন, শার্শায় ১৯ জন এবং চৌগাছায় চারজন রয়েছেন। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৭০ জন।
দিনাজপুর
দিনাজপুরে একদিনে করোনায় আরও তিনজনের মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৮৬ জন। ৩১২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১১১ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭২২ জন। এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতল ও সদর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ১৯৫ জন।
জামালপুর
জামালপুরে একদিনে করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
- লেবাননে ভবন ধসে নিহত ৯
- নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
- নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে জেন-জি ভোট
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- দেড় বছরে প্রতিশ্রুতি পূরণ হয়নি: ইউনূসের ঘোষণার পরও জনসমক্ষে আসেনি
- নির্বাচনের ৩ দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার
- নির্ধারিত সময়েই ভোট: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি
- রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
