২৪ বছর আত্মগোপনে ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মজিবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৩
মানিকগঞ্জ সদর এলাকার চাঞ্চল্যকর নবু প্রামাণিক হত্যা মামলার দীর্ঘ ২৪ বছরের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মজিবরকে (৬০) গ্রেপ্তার করেছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
সোমবার (২ জানুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণের ভিত্তিতে মাজহারুল ইসলাম বলেন, মো. মজিবর ও ভিকটিম নবু প্রামাণিক উভয়ই মানিকগঞ্জ জেলার নারীকুলী গ্রামে বসবাস করতেন। সেই সুবাদে তাদের মধ্যকার সুসম্পর্ক ছিল। বিগত ১৯৯৮ সালের ১৬ নভেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে নবু প্রামাণিকের ছেলে মো. বাদশার সঙ্গে মজিবরের চাচাতো শ্যালক মো. বরকতের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের সূত্র ধরে নবু প্রামাণিকের স্ত্রী নুর নাহারের সঙ্গে মজিবরের স্ত্রী জুলেখার মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে এই ঝগড়া থামানোর জন্য নবু প্রামাণিক চেষ্টা করে। কিন্তু এসময় ঘটনাস্থলে উপস্থিত মো. মজিবর, ছমির, আলতাফ, লেবু, জামাল এবং আব্বাছ লাঠি-শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম নবু প্রামাণিকের ওপর অতর্কিত আক্রমণ করে। মজিবরের হাতে থাকা নৌকার কাঠের বৈঠা দিয়ে নবু প্রামাণিককে আঘাত করলে নবু প্রামাণিকের মাথার মগজ বের হয়ে যায়।
তখন আহত নবু প্রামাণিক মাটিতে পড়ে গেলে জামাল ও অন্যান্য আসামিদের হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে নবু প্রামাণিকের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি বলেন, আহত নবু প্রামাণিকের স্ত্রী নুর নাহারের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে নবু প্রামাণিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর পর নুর নাহার বাদী হয়ে মো. মজিবরসহ সর্বমোট ৭ জনকে আসামি করে একই দিন মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর মো. মজিবর ছাড়া বাকি এজাহারনামীয় সব আসামিকে থানা পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু ঘটনার পর থেকেই মজিবর আত্মগোপনে ছিলেন।
এদিকে মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় আসামি মো. মজিবরকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। এছাড়া এজাহারনামীয় বাকি ৬ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে নবু প্রামাণিক হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে মানিকগঞ্জ জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. মজিবরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মো. মজিবর মামলা বিচারাধীন থাকা অবস্থায় প্রথম থেকেই গত ২৪ বছর পলাতক ছিলেন।
তিনি আরও বলেন, ১৯৯৮ সালের পর থেকে মজিবর কোনোদিন মানিকগঞ্জে অবস্থান করেননি। গত ২৪ বছর ধরে আসামি মজিবর নাম পরিবর্তন করে মো. কালাম নাম ব্যবহার করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে প্রথমে আব্দুল্লাহপুর, উত্তরা, মোহাম্মদপুরসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। নিজের পরিচয় গোপন করার জন্য ক্রমাগতভাবে সে পেশা পরিবর্তন করতেন। প্রথমদিকে সে দিনমজুর, রিকশাচালক হিসেবে কাজ করেন। পরে সে মোহাম্মদপুরের আদাবর থানা এলাকায় মাছ ধরে আত্মগোপনে থেকে জীবিকা নির্বাহ করে আসছিল।
গ্রেপ্তারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
