১৭ বছর পর পুত্রবধূর সঙ্গে লড়বেন শাশুড়ি
বগুড়া প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১
বগুড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে (সাধারণ ওয়ার্ড ১০, ১১ ও ১২) মহিলা কাউন্সিলর পদে শাশুড়ির সঙ্গে ভোটের লড়াইয়ে নেমেছেন তার পুত্রবধূ। বউ-শাশুড়ির ভোটযুদ্ধকে কেন্দ্র করে এই ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী প্রচারণার মাঠ। কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
এর মধ্যে শাশুড়ি মোছা. খোদেজা বেগম তিন দফায় টানা ১৭ বছর এই ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে রয়েছেন। এবার জবা ফুল প্রতীক নিয়ে লড়ছেন তিনি। একই ওয়ার্ডে তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তার বড় ছেলের বউ মোছা. রেবেকা সুলতানা ওরফে লিমা। তিনি লড়ছেন চশমা প্রতীক নিয়ে।
বউ-শাশুড়ি ছাড়া এখানে প্রতিদ্বন্দ্বী অন্য পাঁচ প্রার্থী হলেন মোছা. ফাতেমা বেগম (আংটি প্রতীক), মোছা. রাবেয়া খাতুন (টেলিফোন প্রতীক), বিলাসী রানী সরকার (অটোরিকশা প্রতীক), শাহিনুর (দ্বিতল বাস প্রতীক) ও আফরোজা আকতার (আনারস প্রতীক)। এর মধ্যে শাহিনুরকে বিএনপি এবং বিলাসী রানী সরকারকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে।
তবে এই প্রার্থীদের ছাপিয়ে ভোটারদের আলোচনায় সরগরম বউ-শাশুড়ির লড়াই নিয়ে। সাতসকাল থেকে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এই দুই প্রার্থী। একজন এ পাড়ায় ভোট চাইতে গেলে অন্যজন আরেক পাড়ায় গিয়ে ভোট চাইছেন।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা সূত্রে জানা গেছে, বউ-শাশুড়ি দুজনেই শিক্ষাগত যোগ্যতা ও পেশায় সমানে সমান। দুজনই অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তাদের পেশা গৃহিণী। পুত্রবধূর চেয়ে সম্পদে কিছুটা এগিয়ে শাশুড়ি।
এলাকার ভোটাররা জানান, শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী মোছা. খোদেজা বেগম বগুড়া পৌরসভার সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে টানা ১৭ বছর কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। বগুড়া পৌরসভার এবারের নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন। তার দুই ছেলের মধ্যে বড় আলমগীর হাসান। তিনি যুবদল কর্মী এবং বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তবে মায়ের বিরুদ্ধে লড়ছেন তার স্ত্রী রেবেকা সুলতানাও।
মালতিনগর এলাকার ভোটার শবনম মুস্তারি (৩৮) বলেন, দুপুরে পুত্রবধূ ভোট চাইতে এলে বিকেলে আসছেন শাশুড়ি। বউ-শাশুড়ির ভোটযুদ্ধ চমক সৃষ্টি করেছে।
আজ সোমবার দুপুরে ঠনঠনিয়া এলাকায় ভোটের প্রচারণা চালানোর সময় কথা হয় শাশুড়ি খোদেজা বেগমের সঙ্গে। তিনি বলেন, তিন দফায় ১৭ বছর ধরে কাউন্সিলর পদে থেকে সাধারণ মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। এলাকায় প্রচুর সমর্থক আছে। ছেলের সঙ্গে পারিবারিক একটু ঝামেলা আছে। এর জেরেই অভিমান থেকে বড় ছেলে তার বউকে আমার বিরুদ্ধে প্রার্থী করেছেন।
এসময় খোদেজা বেগম আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ছেলের বউ প্রার্থী হলেও আমার নিজস্ব ভোট কমবে না। ভোটাররা চশমা পরবেন না, জবা ফুল মার্কাতে ভোট দেবেন।
তবে শাশুড়ির দাবি হেসে উড়িয়ে দেন পুত্রবধূ রেবেকা সুলতানা। তিনি বলেন, শাশুড়ির সঙ্গে থেকে এত দিন ভোট করেছি, তার সঙ্গে ভোটারের কাছে গেছি। ভোটের মাঠ, পথঘাট সব চেনা। কীভাবে ভোট টানতে হয়, সেই কৌশলও জানা আছে। শাশুড়ির কাছ থেকে শেখা ভোটের কৌশল কাজে লাগিয়ে চমক দেখাতে চাই।
খোদেজা বেগমের বড় ছেলে আলমগীর হাসান বলেন, আম্মা ১৭ বছর কাউন্সিলর ছিলেন। এখন বয়স হয়েছে। তিনি অসুস্থও। এজন্য পারিবারিক বৈঠকে আম্মা ঘোষণা দেন, তিনি আর ভোট করবেন না। আমার বউকে তার চেয়ারে বসাবেন। সেই অনুযায়ী ব্যানার-পোস্টার সব তৈরি করা হয়। কিন্তু নির্বাচন ঘনিয়ে এলে আমার ছোট ভাইয়ের চাপে পড়ে ঘোষণা দেন, আবারও প্রার্থী হবেন। আমার বউ মায়ের চেয়ারে বসুক, সেটা ছোট ভাইয়ের সহ্য হচ্ছে না। এজন্য তিনি আমার বউকে ঠেকাতে চান। বাধ্য হয়ে প্রায় ৫০০ ভোটার এসে আম্মার বদলে আমার স্ত্রীকে প্রার্থী হিসেবে সমর্থন করেন। আম্মা কথা দিয়ে কথা রাখেননি। তিনি ছোট ছেলের চাপে পড়ে প্রার্থী হয়েছেন। আমিও ভোটারদের চাপে পড়ে আমার স্ত্রীকে প্রার্থী করেছি।
অন্যদিকে ছোট ছেলে জাহাঙ্গীর হোসেন বড় ভাইয়ের দাবি নাকচ করে দিয়ে বলেন, আম্মা তিন দফায় ১৭ বছর ধরে এই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। তার অন্য রকম জনপ্রিয়তা আছে। আম্মার বিরুদ্ধে বড় ভাই তার স্ত্রীকে প্রার্থী দাঁড় করালেও আমাদের নিজস্ব কোনো ভোট টানতে পারবে না। বড়জোর ১০০-১৫০ ভোট হয়তো কমবে।
পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি বগুড়া পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি (নৌকা প্রতীক), বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী পরিবহন ব্যবসায়ী আব্দুল মান্নান (জগ প্রতীক) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল মতিন (হাতপাখা প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র ছাড়াও পৌরসভার ২১টি সাধারণ কাউন্সিলর পদে ১৩০ জন এবং ৭টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- পাতানো নির্বাচন মেনে নেবে না মানুষ: জামায়াত
- নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- শেষ হলো নির্বাচনি প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
