১০ বছরে পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি করেন ‘বাইক’ জসিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩
গত ১০ বছর ধরে রাজধানীতে মোটরসাইকেল চুরি করে আসছিল মো. জসিম ওরফে ‘বাইক’ জসিম। সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, জসিমের একটি দল রয়েছে। এই দল জসিমের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছে। গত ১০ বছর অর্থাৎ ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ৫০০টি মোটরসাইকেল চুরি করেছে ‘বাইক’ জসিম।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে মিরপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।
মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, গত বছরের (২০২২) ডিসেম্বর মাসে মিরপুর মডেল থানাধীন একটি বাসার গেইট কেটে দুইটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। যার মোটরসাইকেল চুরি হয় তার নামও জসিম। তিনি পরে এ সংক্রান্ত একটি মামলা মিরপুর থানায় দায়ের করেন।
পরে মামলাটি তদন্ত করে আমরা জানতে পারি এই চক্রের মূলহোতা মো. জসিম ওরফে বাইক জসিম। পরে গত ১৪ জানুয়ারি তাকে আমরা নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও ৪ মোটরসাইকেল চোরকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে আমরা ৪টি চোরাই মোটরসাইকেল জব্দ করেছি। গ্রেপ্তার বাকি চার জন হলেন হারুন, মহসিন, রাজিব ও আশিষ চন্দ্র বিশ্বাস।
তিনি বলেন, জসিম দিনে ব্যাটারি চালিত অটোরিকশা চালায়। আর রাতে মোটরসাইকেল চুরি করে। সে মূলত রাতে বাসাবাড়ির পার্কিংয়ে রাখা মোটর সাইকেলই চুরি করে। দিনে কিংবা সড়কে চুরি করলে ধরা পরার ঝুঁকি বেশি থাকে তাই রাতেই চুরি করে। দিনে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর ফলে কেউ তাকে সন্দেহ করে না।
জসিমকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিসি বলেন, জসিম জিজ্ঞাসাবাদে জানায়, সে ২০১৩ সাল অর্থাৎ গত ১০ বছর ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। এই ১০ বছরে ৫০০টি মোটরসাইকেল চুরি করে। তার একটি দল রয়েছে, সেই দলের সদস্য সংখ্যা ২০ জন। এই ২০ জনের দলটি কয়েকটি গ্রুপে বিভক্ত। এদের মধ্যে একটি গ্রুপ মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এই গ্রুপটি অন্য আরেকটি গ্রুপের কাছে চুরি করা মোটরসাইকেল হস্তান্তর করে। পরে আরেকটি গ্রুপ মোটরসাইকেলগুলোকে মেরামত করে অন্য আরেকটি গ্রুপের সহায়তায় বিক্রি করে ফেলে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় কমপক্ষে ১২টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে সে কারাগারে যান ১০ বার। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর মাসে কারাগার থেকে ছাড়া পান তিনি। জেল থেকে বের হয়ে আবারও মোটরসাইকেল চুরি করতে গিয়ে গ্রেপ্তার হয় জসিম।
ডিসি মিরপুর বলেন, জসিমের বাবা একজন কৃষক। মাদারীপুর জেলার বেলদারহাট গ্রামের বাড়িতে কৃষি কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু তার ছেলেরা সবাই অপরাধ জগতে বেপরোয়া। জসিমের বড় ভাই ডাকাত হানিফ ২০১৮ সালে এবং তার ছোট ভাই ডাকাত ইয়াসিন ২০১৪ সালে অপরাধমূলক কর্মকাণ্ডে গিয়ে মারা যায় বলে জানা যায়।
চোরাই মোটরসাইকেলের কাগজপত্র চক্রটি কিভাবে পরিবর্তন করে জানতে চাইলে তিনি বলেন, মোটরসাইকেলের কাগজ তারা পরিবর্তন করতে পারে না।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
