স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুজব প্রতিরোধের বিকল্প নেই
নিহাল খান,রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুজব প্রতিরোধের বিকল্প নেই - রাজশাহী বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি।তাঁর পরিকল্পনা অনুযায়ী, আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ব।এজন্য গুজব প্রতিরোধের কোনো বিকল্প নেই।
বুধবার (২২ মার্চ) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-র আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ ও গুজব প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন,আমাদের দেশের উন্নয়ন অপ্রতিরোধ্য গতিতে চলছে।এখন আমাদের খেয়াল রাখতে হবে,গুজবের কারণে যেন পিছিয়ে না পড়ি।এটা সঠিকভাবে চললে ২০৪১ সালের অনেক আগেই আমরা গন্তব্যে পৌঁছে যাব।
খাদ্যঘাটতি নিয়ে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয় উল্লেখ করে তিনি বলেন,চালসহ যথেষ্ট খাদ্যদ্রব্য মজুত আছে;যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি;অথচ গুজবের মাধ্যমে ছড়ানো হয় বাংলাদেশে খাদ্যঘাটতি রয়েছে।
মাহে রমজান উপলক্ষ্যে পণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে জি এস এম জাফরউল্লাহ্ বলেন,সামনে রমজান মাস,এ মাসে দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে মিটিং করতে হয়।পৃথিবীর কোনো মুসলিম দেশে তা করতে হয় না।অন্যান্য মুসলিম দেশের মানুষরা জানে রমজান মাস আসলে পণ্যের দাম কমবে।আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা মূল্যবৃদ্ধির গুজব ছড়ায়।তাদের সংখ্যা খুব একটা বেশি না।আমাদের সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।আবার অনেক সময় দেখা যায়,দাম বাড়বে এই ভয়ে অনেকে চাহিদার বেশি পণ্য কিনে থাকে,যার ফলে বাজারে পণ্যের সংকট তৈরি হয়।এই কারণে অনেক সময় পণ্যের দাম বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন,ধর্মীয় উৎসবের সময় সরকারের বিভিন্ন কাজের গুজব সৃষ্টি করে এক শ্রেণির মানুষ।এদের বিরুদ্ধেও আমাদের সতর্ক থাকতে হবে।
গণমাধ্যমকর্মীদের সমাজের দর্পণ উল্লেখ করে মতবিনিময় সভায় জি এস এম জাফরউল্লাহ্ বলেন,অবাধ তথ্য প্রবাহের যুগে যদি আমরা গুজব প্রতিরোধ করতে না পারি,তাহলে অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে।এজন্য তিনি সবার আগে গণমাধ্যমকর্মীদের গুজব প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে ভভূমিহীন ও গৃহহীন মুক্ত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের একটি পিলার হতে পারে মন্তব্য করে বিভাগীয় কমিশনার ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুজব প্রতিরোধের গুরুত্ব উল্লেখ করে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তাঁদের সুচিন্তিত মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্মার্ট বাংলাদেশ ও গুজব প্রতিরোধ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।
উপপ্রধান তথ্য অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ইমতিয়াজ হোসেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ, এন, এম, মঈনুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: এনামুল হক,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (আইসিটি) ড. মোঃ মোকছেদ আলী উপস্থিত ছিলেন।
সভায় বিভাগীয় প্রশাসন,পিআইডি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়েলা নাসরীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিস,রাজশাহীর সিনিয়র তথ্য অফিসার তাজকিয়া আকবারী।
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
