স্বামীকে হত্যা করতে ৩০ হাজার টাকায় কিলার ভাড়া করে স্ত্রী!
চট্টগ্রাম ব্যুরো,
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০
চট্টগ্রামের সীতাকুন্ডে এক বছর আগে খুন হন রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। সেই খুনের মামলায় স্ত্রী বাদী হলেও দীর্ঘ তদন্তের পর অবশেষে স্ত্রীই হচ্ছেন খুনের প্রধান আসামি! সোমবার (২১ ডিসেম্বর) সীতাকুন্ড থানায় মামলাটি দায়ের করা হয় (মামলা নম্বর- ৪৬)। রোববার (২০ ডিসেম্বর) রাতে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার আচলতা এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।
স্ত্রী উম্মে সালমার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠে প্রতিবেশী সাকিবের। পরে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে দুইজন মিলে খুনের পরিকল্পনার ছক আঁকে স্বামী রফিকুল ইসলামকে হত্যা করতে। তাও আবার ৩০ হাজার টাকায় ‘খুনি’ ভাড়া করে। পরে লাউ ক্ষেতে গলা কেটে হত্যা করে রফিকুল ইসলামকে। পরবর্তীতে নাটকীয়ভাবে আবার স্বামীকে খুনের অভিযোগে নিজে বাদী হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় মামলাও করেন। কিন্তু ঘটনার এক বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিস্তৃত তদন্তে বেরিয়ে এসেছে, ওই নারীই আসলে স্বামীর অন্যতম হত্যাকারী।
গ্রেফতার হওয়া উম্মে সালমা নাটোর জেলার সিংড়া উপজেলার আনন্দনগর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী। তারা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বিএমএ গেইট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পিবিআই কর্মকর্তা নাজমুল হাসান জানান, ২০১৯ সালের ৩ ডিসেম্বর রাতে সাকিব রফিকুলকে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনে। ছালমা দূরে দাঁড়িয়েছিল। এমরান ও সাকিব মিলে তাকে গলাকেটে লাশ ফেলে রাখে লাউক্ষেতে। ৪ ডিসেম্বর সকালে সীতাকুণ্ড-হাটহাজারী সড়কের পাশে একটি লাউক্ষেত থেকে রফিকুল ইসলামের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী উম্মে ছালমা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। সীতাকুণ্ড থানা পুলিশ মো. এমরান (২৪) নামে এক আসামিকে গ্রেফতার করে।
তবে মামলার তদন্তে তেমন কোনো অগ্রগতি না হওয়ায় পরবর্তীতে সেটির দায়িত্বভার আসে পিবিআই’র কাছে। চলতি বছরের অক্টোবরে পিবিআই মৃত রফিকুলের প্রতিবেশী ভাড়াটিয়া সাকিবুল ইসলাম সাকিবকে (২০) গ্রেফতার করে রিমান্ডে নেয়। এরপর সাকিব ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার বর্ণনা দেয় এবং এমরান ও উম্মে ছালমার জড়িত থাকার কথা প্রকাশ করে। পিবিআই জেলে থাকা এমরানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এমরানও আদালতে জবানবন্দি দিয়ে অভিন্ন তথ্য দেয়। এসব তথ্যের ভিত্তিতে উম্মে ছালমাকে গ্রেফতার করা হয় বলে জানান এসপি নাজমুল।
আসামিদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল আব্বাস বলেন, ‘পাশাপাশি বাসা হওয়ায় উম্মে ছালমা ও সাকিবের মধ্যে অবৈধ প্রণয় গড়ে ওঠে। কিছুদিন পর রফিকুল বিষয়টি জেনে যান। তখন তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এদিকে সাকিব তাকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের জন্য চাপ দেয়। তখন ছালমা বলেন যে, আমি তাকে দুনিয়া থেকেই সরিয়ে দিচ্ছি। এরপর পূর্ব পরিচিত এমরানকে ৩০ হাজার টাকায় স্বামীকে হত্যার জন্য ভাড়া করে সালমা।’
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- পাতানো নির্বাচন মেনে নেবে না মানুষ: জামায়াত
- নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
