স্থানীয় স্কুল ব্যাগের ওপর নির্ভরশীল ভৈরবের দোকানিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২
চাইনিজ স্কুল ব্যাগের আমদানি কমে যাওয়ায় দেশীয় কারখানায় উৎপাদিত ব্যাগের ওপর নির্ভর করছেন ভৈরবের বিক্রেতারা। তবে স্থানীয় কারখানা মালিকদের দাবি দেশের বাজারে ব্যাগ তৈরির সরঞ্জামের দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। কিন্তু বাজারে তাদের উৎপাদিত ব্যাগের দাম বাড়ছে না। যদি সামনের মৌসুমে বেশি দামে ব্যাগ বিক্রি না হয় তাহলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছেন তারা।
কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর, তাতারকান্দি, গাছতলাঘাট এলাকাসহ ১২-১৫টি ছোটবড় স্কুলব্যাগ তৈরির কারখানা রয়েছে। সেসব কারখানায় সরেজমিনে দেখা যায়, সামনের মৌসুমকে কেন্দ্র করে পুরোদমে নতুন ব্যাগ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
তবে কারখানা মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববাজারে সব জিনিসপত্রের দাম বাড়ার কারণে স্কুলব্যাগ তৈরির সরঞ্জামের দামও বেড়েছে। আগে একটি ব্যাগ তৈরি করে যে পরিমাণ খরচ হতো বর্তমানে একই ব্যাগ তৈরি করতে খরচ পড়ছে দ্বিগুণ।

১৫ বছর ধরে ব্যাগ তৈরির কারখানার সঙ্গে জড়িত পৌর শহরের তাতারকান্দি এলাকার স্কুলব্যাগ তৈরির কারখানার মালিক মো. জাহাঙ্গীর।
তিনি জাগো নিউজকে বলেন, গত দুই বছর করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের কারখানায় ব্যাগের উৎপাদন বন্ধ ছিল। সে সময়ে বাজারে একেবারেই স্কুলব্যাগের বেচাকেনা ছিল না। এখন দেশের পরিস্থিতির কারণে ব্যাগ তৈরির ম্যাটারিয়ালের যে হারে দাম বেড়েছে বাজারে ব্যাগের দাম সেভাবে বাড়েনি। ব্যবসায়ীরা বাড়তি দামে সরঞ্জাম কিনে ব্যাগ তৈরি করে বাজারে লাভবান হচ্ছেন না। কারখানায় উৎপাদিত ব্যাগ বাজারে খরচের চেয়ে ১০-২০ টাকা কম দরে বিক্রি করতে হচ্ছে। এখন আমরা দুশ্চিন্তায় আছি, এভাবে আর ক’দিন ব্যবসা করবো?
ভৈরব গাছতলাঘাট এলাকার ব্যাগ কারখানার মালিক মো. লিটন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। এ বছর ব্যবসার অবস্থা শোচনীয়। আমার ২০ বছরের ব্যবসায়িক জীবনে এমনটা দেখিনি। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। বাড়তি দামে কিনতে হচ্ছে প্রত্যেকটা উপকরণ। মজুরিও বাড়তি দিতে হচ্ছে। ঘরভাড়া ও খাদ্যদ্রব্যেরও দাম বাড়ছে। কিন্তু আমাদের দাম নেই! খুবই কঠিন অবস্থা পার করছি। অবস্থা এতটা শোচনীয় যে ব্যবসায় টিকে থাকতে পারবো কি না সন্দেহ আছে।

ইত্যাদি কসমেটিকসের স্বত্বাধিকারী মো. খোকন মিয়া জানান, ভৈরব নিউমার্কেটসহ বাজারের সব ব্যাগ বিক্রেতাদের দাবি, বাজারে বিদেশি ব্যাগের আমদানি না থাকায় দেশের উৎপাদিত ব্যাগের ওপর নির্ভর করতে হচ্ছে।
তিনি বলেন, আমরা যারা ব্যাগের ব্যবসা করি। নানা ধরনের ব্যাগের পাশাপাশি স্কুলব্যাগ বিক্রি করি, কিন্তু বর্তমানে স্কুলব্যাগের উৎপাদন এতটা কম যে, কারখানার মালিকদের কাছ থেকে বাড়তি দামে ব্যাগ আনতে হচ্ছে। যে ব্যাগ এক বছর আগে পাইকারি ৫০০ টাকা ছিল একই ব্যাগ এখন ৭৫০ টাকায় কিনতে হচ্ছে। এসব ব্যাগ বাড়তি দামে বিক্রি করতে কষ্ট হচ্ছে। তবে পাইকারি বাজারেও ব্যাগের স্বল্পতা রয়েছে। আমরা মনমতো ব্যাগ পাচ্ছি না। এছাড়া এলসি বন্ধ থাকায় দেশের বাজারে চায়নিজ ব্যাগের আমদানি নেই। ফলে খুচরা বাজারে স্কুলব্যাগ বাড়তি দামে বিক্রি হচ্ছে।

ভৈরব উদয়ন স্কুল পরিচালক ও নাট্যব্যক্তিত্ব মতিউর রহমান সাগর জাগো নিউজকে বলেন, গত দু’বছর করোনা পরিস্থিতিতে এমনিতেই দেশের শিক্ষাব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। দ্রব্যমূল্যের যে হারে ঊর্ধ্বগতি তাতে অনেক অভিভাবক শিক্ষার্থীদের পড়াশোনায় নিয়মিত জড়িত রাখতে পারছেন না। শিক্ষাক্ষেত্রে স্কুলব্যাগ অপরিহার্য। এর দামও যদি অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তাহলে এটা কিন্তু অভিভাবকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।
এটা শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
