শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৯

সাংবাদিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২  

দেশের সাংবাদিকতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ‘অসৌজন্যমূলক’ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার (৩০ অক্টোবর) ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে অবিলম্বে এ ধরনের অসম্মানজনক মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এতে নেতৃদ্বয় বলেন, নিজের দুর্বলতা ঢাকতে সাংবাদিকদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন মন্ত্রী। দেশের সাংবাদিকদের নিয়ে একজন মন্ত্রীর এ ধরণের অসম্মানজনক মন্তব্য অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরণের মন্তব্য মন্ত্রীর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তৈরি করে। মন্ত্রী হিসেবে নিজ মন্ত্রণালয়ের কাজে মনযোগী না হয়ে সাংবাদিকদের নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত।

সাংবাদিক ও সংবাদমাধ্যম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর এ ধরণের মন্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে তারা বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর হতে বাধ্য হবে।

গত শনিবার (২৯ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন— আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। এটা তাদের জন্য লজ্জার বিষয়। আমি অনেক সাংবাদিককে বলেছি আপনাদের এ নিয়ে গবেষণা করা উচিত। কেনো এত নিম্নমানের এ সাংবাদিকতা। এইটা সাংবাদিকদের জন্য দুঃখের বিষয়। 

এই বিভাগের আরো খবর