শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩১

সওজ প্রকৌশলী সমিতির সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক শামীম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন
সড়ক ও জনপথ (সওজ) প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সড়ক ভবন অডিটরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে শামছউদ্দিন আহাম্মদ (নান্নু) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমানউল্লাহ নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক হয়েছেন নির্বাহী প্রকৌশলী সাইকা শারকিয়া ও নির্বাহী প্রকৌশলী মোবাশ্বেরা সাদিয়া হক। সাংগঠনিক সম্পাদক পদে উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ সাহা নির্বাচিত হয়েছেন।

এর আগে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলন ও ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর