শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৩

শরীতয়পুর অভিযানে গাঁজাসহ(১০.৫০ কেজি) দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২  

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প বিশেষ অভিযানে শরীতয়পুর জেলার সখিপুর হতে বিপুল পরিমান গাঁজাসহ(১০.৫০ কেজি) দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাহাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে অদ্য ১৫ ডিসেম্বর ২০২২ইং তারিখ রাত ১২.২০ ঘটিকার সময় শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন  বাহাদুর মুন্সিকান্দি সাকিনাস্থ এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালে অভিযান পরিচালনা করে আসামী ১। শহিদউল্যা @ শহিদ সরদার(৪০), পিতা-মৃত হামিদ সরদার, মাতাÑশরিয়তুন নেছা, ২। মোঃ নাজমুল তালুকদার(৩২), পিতা-মৃত নূর মোহাম্মাদ, মাতা-নূর বানু বেগম, উভয় সাং-বাহাদুর মুন্সিকান্দি, থানা-সখিপুর, জেলা-শরিয়তপুরদ্বয়দেরকে গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদের নিকট হতে নেশা জাতীয় মাদক ১০ (দশ) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন শরীয়তপুর জেলার সখিপুর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং মাদক আইনে মামলা দায়ের করা হয়।

এই বিভাগের আরো খবর