বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৭

লাকসামে বেগম রোকেয়া দিবস পালিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০  

কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি" এই স্লোগানকে  প্রতিপাদ্য করে  গতকাল বুধবার লাকসামে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

লাকসাম উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের  উদ্যােগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। 

এই সময় বক্তব্য রাখেন - উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা,উপজেলা সহকারী কমিশনার  ভূমি উজালা রানী চাকমা, জয়িতা ডা. নাছরিন বেগম, প্রধান শিক্ষিকা সম্পা রানী সাহা,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহকারী মোঃ শাহদাত হোসেন, কর্মকর্তা এম, শাহদাত হোসেন প্রমূখ।

বেগম রোকেয়া দিবসে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজে বিশেষ অবদান রাখায় জয়িতাদেরকে সম্মাননা স্বারক ও ক্রেস্ট প্রধান করাহয়।

এই বিভাগের আরো খবর