রোজিনার মুক্তির দাবিতে মাগুরা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০২১
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা, নির্যাতনের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাগুরায়। মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বুধবার ১৯ মে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে সকাল ১১টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম দৈনিক গণমুক্তি, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী দৈনিক তৃতীয় মাত্রা, সহ-সভাপতি মোঃ আলী আশরাফ দৈনিক ঢাকা প্রতিদিন ও নিউজ মেইল, কার্যকারী সদস্য শাহীন খন্দকার জাতীয় সাপ্তাহিক শীর্ষ খবর, দৈনিক শ্যামবাজার পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সুজন মাহমুদ, দৈনিক মাগুরার কথার সম্পাদক আশীষ সাহা জনি, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি শামীম মৃধা, দৈনিক গণমুক্তি শ্রীপুর উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম টোকন, দৈনিক সময়ের আলো শ্রীপুর উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জুয়েল ও মানবাধিকারকর্মী জামান মাহমুদ, সাপ্তাহিক বর্জ্যকলমের ইমান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলার অনুসন্ধান প্রতিনিধি মিরাজ হোসেন, দৈনিক আজকের জনবাণী শ্রীপুর প্রতিনিধি মোঃ রাশিদুল ইসলাম, মহম্মদপুর প্রতিদিন সম্পাদক সেতু ইসলাম। মাগুরা রিপোর্টার্স ইউনিটির এই মানববন্ধনে সহমত পোষণ করেন মাগুরা জেলা মহিলা পরিষদ। মহিলা পরিষদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সভাপতি মমতাজ বেগম ও কেন্দ্রীয় কমিটির সদস্য দীপিকা দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক তরুণকন্ঠ ও দি মুসলিম টাইমস পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি ফারুক আহমেদ (প্রচার সম্পাদক), দৈনিক দেশেরকন্ঠ পত্রিকার (শ্রীপুর) ও সাপ্তাহিক বাংলার বর্ণমালা পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মোঃ মিরাজ শেখ, দৈনিক দেশেরকন্ঠ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন, দৈনিক একাত্তর বাংলা পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ মোল্লা, দেশ টিভির জেলা প্রতিনিধি মিথুন ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধিসহ প্রমুখ। এসময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম (দৈনিক গণমুক্তি) বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের উপর যে নির্যাতন হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। একজন সরকারি কর্মকর্তা কিসের বলে একজন সংবাদকর্মী কে আটকে রেখেছে তা আমরা জানতে চাই। এই নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানাচ্ছি। তিনি আরো ও বলেন মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক পরিবারের সদস্য তিনি দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন এটাই আমাদের প্রত্যাশা। মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন। তার অপরাধ ছিল তিনি স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিরুদ্ধে লিখেছেন। যার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আক্রোশের বশবর্তী হয়ে সাংবাদিক রোজিনা ইসলাম কে আটকে রেখে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। আমরা এইসব দুর্নীতিবাজদের মূলোৎপাটন এবং সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে তাকে মুক্তি না দেয়া হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতায় দিকপাল রোজিনা ইসলাম আন্তর্জাতিকভাবে অনুসন্ধানী সাংবাদিকতায় খ্যাতি অর্জন করেছে। তিনি স্বাস্থ্য বিভাগের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম নিয়ে একের পর এক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছেন। এর কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার পাশাপাশি হেনস্থা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনার সাথে জড়িত স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবি জানাই। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো ও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক, সামাজিক ব্যক্তিত্ব এবং মাগুরায় নিয়োজিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ অংশ গ্রহণ করেন সচেতন নাগরিকবৃন্দ। এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
