রোজিনাকে গ্রেপ্তারে প্রতিবাদে টঙ্গী প্রেসক্লাবে মানববন্ধন
রায়হান মৃধা
প্রকাশিত: ২০ মে ২০২১
দেশব্যাপী স্বনামধন্য গাজীপুরের টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক প্রথমআলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নিপীড়ন ও গ্রেফতারে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ই মে বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় টঙ্গী প্রেসক্লাবের হলরুমে প্রতিবাদ সভা শেষে ঢাকা-ময়মনসিংহ সহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক রোজিনার দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানান সাংবাদিকরা। মানববন্ধনে অংশ নিয়েছে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক পুলক ঘটক, সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সৈয়দ আতিক, সিনিয়র সাংবাদিক শেখ শহীদুল্লাহ, মহিউদ্দিন সরকার, নুরুল ইসলাম, হাসান মামুন, মাকসুদ আহমেদ রবিন, মাসুদ সরকার, শাহাজাহান শোভন, প্রথম আলো পত্রিকার প্রতিবেদক মোঃ আল-আমিন, আবু সালেহ মুসা, শেখ রাজীব হাসান, বশির আলম মাল, আল-আমিন হোসেন, হুমায়ুন কবির বাপ্পী, আরিফ চৌধুরী, মাহাবুব জিলানী, মনিরুল ইসলাম রাজু, সংগঠক ও সাইদুর রহমানসহ একাধীক প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের জন্য গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহাবাগ থানার পরিদর্শক আরিফুর রহমান সরদার সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বেলা ১১টার পরে ঢাকা মহানগর হাকিম মো. জসিম রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আজ বৃহস্পতিবার তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
এসময় বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিকতায় পুরুষ্কার প্রাপ্ত রোজিনা ইসলামকে প্রজাতন্তের কর্মকর্তা কর্মচারী কতৃক হেনস্তা-নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি রোজিনা ইসলামকে নির্যাতনে জড়িত কর্তা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিও জানাচ্ছি। বর্তমান সময়ে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী দ্বারা হেনস্তার শিকার হয়েছেন,দীর্ঘ সময় তাঁকে আটক রাখা হয়, শারীরিক মানসিক ভাবে নির্যাতন করা হয়। এরপর মামলা দিয়ে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড নামঞ্জুর করলেও এ মুহূর্তে রোজিনা ইসলাম কারান্তরীণ আছেন। আমি মনে করি এমন কর্মকাণ্ড বর্তমান সময়ে স্বাধীন দেশে গণমাধ্যমের স্বাধীনতা, রাষ্ট্রের দুর্নীতিবিরোধী নীতি ও মূল্যবোধের ওপর প্রচণ্ড এক আঘাত হেনেছে। স্বাধীন সাংবাদিকতার জন্য এ এক অপ্রত্যাশিত অশনিসংকেত। আমি ন্যক্কারজনক এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছি। ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের’ অধীনে একটি মামলা দিয়ে রোজিনা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা অনেকেই জানি পুরোনো প্রণীত এই আইন ব্রিটিশ শাসনকে পাকাপোক্ত করার কাজে ঢাল হিসেবে ব্যবহার করা হতো। বর্তমান স্বাধীন বাংলাদেশ এসে এ ধরনের ঔপনিবেশিক আইন ব্যবহার করে সাংবাদিক হেনস্তার ঘটনা স্বাধীন গণমাধ্যমের মূলে চরম সাংঘর্ষিক কুঠারঘাত। সিক্রেটস অ্যাক্টের প্রয়োগ প্রকারান্তরে দেশে দুর্নীতিকে উৎসাহিত করবে বলে আমি মনে করি।আমি এই আইনের বাতিল চাই। গণতান্ত্রিক রাষ্ট্রে জবাবদিহির ঊর্ধ্বে কেউই নয়, বিশেষ করে দুর্নীতিগ্রস্ত দায়িত্বপ্রাপ্তরা। তাদের দায়িত্বহীনতার কারণে জনগণের দুর্ভোগ বাড়ে জনসম্পদ হয় ক্ষতিগ্রস্ত। সারা পৃথিবীজুড়েই সাংবাদিকেরা সংবাদ সংগ্রহের জন্য অনেক কৌশলীভাবে নানা পথ অবলম্বন করে থাকেন, তাই বলে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, আটকে রাখা থেকে গ্রেপ্তার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রোজিনা একজন স্বনামধন্য সিনিয়র সাংবাদিক। তিনি তাঁর সাংবাদিকতার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পুরস্কৃত, তাঁর সঙ্গে আজ যা ঘটল, তা অবাধ তথ্যপ্রবাহের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হলো। দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতায় সাংবাদিকরা দেশ ও দশের উন্নয়নের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকার বাহাদুরকে আমরা জানাতে চাই আমরা দেশ ও দশের উন্নয়নের সহযোগী সাংঘর্ষিক কোন চিন্তা চেতনা লালন করি না। সরকারের উন্নয়ন কর্মকান্ড কে গতিশীল করে তোলার জন্য আয়নার মতো সারা দেশটাকে আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি। আমরা সরকারের আন্তরিক মনোযোগ কামনা করি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের আন্তরিক প্রচেষ্টা চাই। আজকের মানববন্ধন প্রতিবাদ সভায় উপস্থিত সকল সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী, প্রশাসন সহ সকলকে জানাই টঙ্গী প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, ও কৃতজ্ঞতা। এ ভাবেই সামনের দিন গুলিতে পাশে থাকবেন এ প্রত্যাশা করছি।
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
