শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০১

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩  

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ছয়টা থেকে শনিবার (১৫ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার ৭০৭ ইয়াবা, ১৩ কেজি ২৭৫ গ্রাম গাঁজা, ২৬৯ গ্রাম হেরোইন, ২ বোতল ফেনসিডিল, ৩ লিটার দেশি মদ, ২ বোতল বিদেশি মদ ও ৫ ক্যান বিয়ার জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর