শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬১

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৪  

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

রোববার (৭ জুলাই) থেকে সোমবার (৮ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৩৭৮ পিস ইয়াবা, ৩৬০ গ্রাম হেরোইন, ২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২০ লিটার দেশি মদ ও ৭১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে  ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর